Civic volunteer : জুয়ায় মাতোয়া সিভিক ভলেন্টিয়ার , কড়া পদক্ষেপ মালদহ জেলা পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের একাধিক সময়ে কলকাতা সহ গোটা রাজ্যের একাধিক জেলায় বাড়বাড়ন্ত দেখা দিয়েছে সিভিক ভলেণ্টিয়ারদের। কখনও বাস থেকে ছিনতাইবাজ কে নামিয়ে বুকে পা তুলে দেওয়া তো কখন ও বাইক আরোহী কে অপদস্ত করার ঘটনা বিগত কয়েকদিন ধরে সবকিছুতেই সংবাদ শিরোনামে উঠে এসেছে সিভিক ভলেণ্টিয়াররা। তবে এবার কলকাতা না হলেও সিভিক ভলিণ্টিয়ার নিয়ে উত্তপ্ত হল মালদা।

আরও পড়ুনঃ মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নম্বর প্রকাশ করা হোক, নির্দেশ হাইকোর্টের

সেখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, মালদহের নাজিপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় প্রায়শই বসে জুয়ার আসর। যেখানে অংশ নিতে দেখা যেত ওই এলাকারই একটা বিরাট অংশ কে। যারফলে স্বাভাবিক ভাবেই অসহনীয় পরিস্থিতি তৈরি হয় সেখানকার মানুষদের মধ্যে।

তবে সেখানকার মহিলাদের অভিযোগ সেখানকার বেশ কয়েকজন সিভিক ভলেণ্টিয়ারের অনুমোদনের ফলেই নিয়মিত চলে আসছে এই জুয়ার আসর। যা শুনে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা খয়েরতলা এলাকায়। এরপরে থানায় অভিযোগ জমা পড়তেই সেই ৫ সিভিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় মালদহ জেলা পুলিশ।

জুয়ায় মাতোয়া সিভিক ভলেণ্টিয়ার, বিশেষ পদক্ষেপ পুলিশের 

Civic volunteer : জুয়ায় মাতোয়া সিভিক ভলেন্টিয়ার , কড়া পদক্ষেপ মালদহ জেলা পুলিশের
 জুয়ায় মাতোয়া সিভিক ভলেন্টিয়ার , কড়া পদক্ষেপ মালদহ জেলা পুলিশের

 

জানা গিয়েছে, স্থানীয়দের তরফ থেকে প্রশাসনে অভিযোগ জমা পড়তেই গোটা ঘটনার তদন্ত শুরু করে মালদহ পুলিশ। সেখান থেকেই হাতেনাতে পাকরাও কড়া হয় সেই ৫ সিভিক ভলেণ্টিয়ার কে। বর্তমানে তাঁদের কে সাসপেণ্ড কড়া হলে ও আগামী দিনে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ প্রশাসন।

জুয়ায় মাতোয়া সিভিক ভলেন্টিয়ার , কড়া পদক্ষেপ মালদহ জেলা পুলিশের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত