নজরবন্দি ব্যুরোঃ ২০১৮ সালের কলেজ সার্ভিস কমিশনের অধ্যাপক নিয়োগে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নম্বর প্রকাশ করা হোক। সোমবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক, উচ্চ প্রাথমিকের পরে কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে স্বচ্ছতার পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্ট। বিভাজন-সহ নম্বর প্রকাশের নির্দেশ আদালতের।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে বড় জালিয়াতি, তদন্তে নামল কলকাতা পুলিশ
স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি রয়েছে। এমনটাই চ্যালেঞ্জ জানিয়ে আদালতে উপস্থিত হয় প্রার্থীরা। স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত নিয়োগের দাবিতে হাইকোর্টে আবেদন করেন মামলাকারীদের অন্যতম আইনজীবী কাজল রায়। ভুগোল এবং বাংলায় কত নম্বর পেয়েছেন প্রার্থীরা? তা প্রকাশ করার আবেদন জানানো হয়।
এর আগে ২০১৮ সালে কলেজ সার্ভিস কমিশন এর নিয়োগ প্রক্রিয়ায় ভূগোল এবং বাংলা বিষয়ে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নম্বর প্রকাশ নম্বর প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেখান দুটি বিষয়ে বিভাজনের কথাও উল্লেখ করেন তিনি। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং কেসাং ডোমা ভুটিয়া-র ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার ও কলেজ সার্ভিস কমিশন।
এবার সিঙ্গেল বেঞ্চের সেই রায়কে মান্যতা দিয়ে রাজ্যসরকার এবং অলেজ সার্ভিস কমিশনের আবেদন খারিজ করে আদালত। ভারতের সংবিধান প্রযুক্ত তথ্য জানার অধিকার আইন ২০০৫ মোতাবেক স্বচ্ছতা দুর্নীতিমুক্ত নিয়ম এবং সরকারি ক্ষেত্রে নিয়োগে তথ্য জনসমক্ষে নিয়ে আসার নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ, ২০১৮ সালের কলেজ সার্ভিস কমিশনের অধ্যাপক নিয়োগে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের বিভাজন-সহ নম্বর প্রকাশ করতে হবে।
তালিকাভুক্ত প্রার্থীদের নম্বর প্রকাশ, রাজ্যের আবেদন খারিজ

এবিষয়ে আইনজীবী কাজল রায় জানিয়েছেন,”সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এই রায় আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগকে প্রাধান্য দেবে এবং নিয়োগের ক্ষেত্রে এটি যুগান্তকারী রায়”। মামলাকারীদের পক্ষ থেকে ভূগোলে মেধাতালিকা ভুক্ত প্রার্থী বিনয় কৃষ্ণ পালের বক্তব্য,”কলেজ সার্ভিসের নিয়োগে এই রায়ের মাধ্যমে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ সম্ভব হবে। সারা দেশে যোগ্যদের মেধাবীদের নিয়োগের ক্ষেত্রে এক ল্যান্ডমার্ক হিসেবে গণ্য হবে”।



