শিক্ষক নিয়োগে বড় জালিয়াতি, তদন্তে নামল কলকাতা পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় জালিয়াতি। অবিলম্বে সক্রিয় এই জালিয়াতি চক্রকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবীতে সরব হল প্রাথমিক শিক্ষক সংগঠন। সরকারের গায়ে কালি ছেটাতেই এই কর্মকাণ্ড চলছে বলে জানিয়েছে শিক্ষক সংগঠনের সভাপতি। পাশাপাশি বেকার শিক্ষিত যুবক যুবতীদের এবিষয়ে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ SFI: স্কুল খোলার আগেই বিক্ষোভ, উত্তাল জেলা শাসকের দফতর

এবিষয়ে প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি দেবব্রত সাহা বলেন, মোটা টাকার বিনিময়ে একশ্রেণীর অসাধু চক্র শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিপথে পরিচালিত করছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। পুলিশ অবিলম্বে জালিয়াতি চক্রকে খুঁজে বের করুক। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। সরকার কখনওই এধরনের কর্মকাণ্ডকে প্রশয় দেবে না।

উল্লেখ্য, কিছুদিন আগেই ফাঁস হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের জালিয়াতি চক্রের গোটা বিষয়টি। দক্ষিণ ২৪ পরগণার প্রাথমিক শিক্ষা সংসদের ঘটনা। জাল কললেটার নিয়ে জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদের উপস্থিত হন ১৩ জন চাকরী প্রার্থী। ই-মেইল মারফত পাওয়া কললেটার নিয়ে হাজির হন প্রত্যকেই। সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসার আগেই চম্পট দেন জালিয়াত চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

শিক্ষক নিয়োগে বড় জালিয়াতি, ই-মেইলে ভুয়ো কললেটার 

শিক্ষক নিয়োগে বড় জালিয়াতি, ই-মেইলে ভুয়ো কললেটার 
শিক্ষক নিয়োগে বড় জালিয়াতি, ই-মেইলে ভুয়ো কললেটার

কললেটারগুলি পাওয়া মাত্রই সংসদের তরফে জানিয়ে দেওয়া হয়, এটা ভুয়ো কললেটার। কে বা কারা এধরনের ঘটনার সঙ্গে জড়িত তা জানতে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান। অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ। যে সমস্ত ই-মেইল আইডি গুলি থেকে মেইল পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখার জন্য সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত