Pakistan: পাকিস্তানে প্রধানমন্ত্রীর পরিবর্তন, ভাইকে আগাম শুভেচ্ছা জানালেন নাওয়াজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলমল অবস্থায় প্রধানমন্ত্রী ইমরানের গদি। পাকিস্তানে প্রধানমন্ত্রীর পরিবর্তন রুখতে মরিয়া চেষ্টা ইমরান খানের দলের। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার আস্থা ভোটের মুখে পড়তে হয়েছে ইমরান খানের সরকারকে। শোনা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন নাওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ।

আরও পড়ুনঃ সুপ্রিম নির্দেশে আজ পাকিস্তানে আস্থা ভোট, আজই ইমরানের ভবিষ্যত নির্ধারণ

ভাইয়ের জয়ের খবর পেতেই স্ট্যানহোপ থেকে শুভেচ্ছা বার্তা পাঠালেন নাওয়াজ শরিফ। তাঁর কথায়, পাকিস্তানের সামাজিক এবং অর্থনৈতিক দুর্বিসহ অবস্থার কারণ ইমরান খান। অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়েই চলেছে। ডলারের পরিমাণ ২০০ তে গিয়ে ঠেকেছে। এমত অবস্থায় সরকারের বদল চান তিনি।

শনিবার ন্যাশনাল অ্যাসেম্বলি শুরু হতেই আস্থা ভোটের জন্য সরব হন শেহবাজ। তিনি স্পিকারের কাছে আস্থা ভোটের জন্য অনুরোধ করেন। স্পিকার পাল্টা বৈদেশিক শক্তির হস্তক্ষেপ নিয়ে আলোচনা করার কথা উল্লেখ্য করেন। এরপরেই দুপুর ১ টা অবধি স্থগিত থাকে অধিবেশন।

Imran Khan could resign Wednesday, but colleague says 'there will be a  match till the last ball'

বিরোধীদের তরফে দাবি করা হচ্ছে ৩৪২ টি আসনের মধ্যে ১৭২ টি আসন রয়েছে বিরোধী দখলে ফলে সরকার গঠন করতে চলেছে বিরোধী পক্ষ। শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে ইমরান খান বলেন, বিদেশী শক্তিগুলি এমন একজন প্রধানমন্ত্রী চায় যাকে ব্যবহার করা যেতে পারে। সেকারণেই তারা তাঁকে বের করে দেওয়ার চেষ্টা করছে। তিনি এই রাজনৈতিক পরিস্থিতিকে পাকিস্তানের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন। এমনকি এর পিছনে আমেরিকার কূটনীতিকদের হাত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানে প্রধানমন্ত্রীর পরিবর্তন, পরিবর্তন পাঞ্জাবেও 

পাকিস্তানে প্রধানমন্ত্রীর পরিবর্তন, পরিবর্তন পাঞ্জাবেও 
পাকিস্তানে প্রধানমন্ত্রীর পরিবর্তন, পরিবর্তন পাঞ্জাবেও 

শোনা যাচ্ছে পাকিস্তানে ক্ষমতায় বাবা আসলেই পাঞ্জাবের ক্ষমতায় বসবেন পুত্র হামজা শাহবাজ। অন্যদিকে ইমরান খানের কথায় ভারতের সুনামে ভারত যাওয়ার পরামর্শ দিলেন নাওয়াজ কন্যা মরিয়ম নাওয়াজ শরিফ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত