‘মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভাববেন না, নিজেদের কাজ করুন’,কর্মীদের নির্দেশ শাহর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ‘মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভাববেন না, নিজেদের কাজ করুন’,কর্মীদের নির্দেশ শাহর। একুশের নির্বাচনের আগেই কর্মীদের মূল মন্ত্রে বেঁধে দিলেন। শুক্রবার কর্মীদের উদ্দেশ্যেই এরাজ্যে শাসকদলের ব্যার্থতা প্রচারের চেয়ে মোদি সরকারের সাফল্য গুলো তুলে ধরারই বার্তা দিলেন অমিত শাহ। এদিন সল্টলেকের ইজেডসিসি-তে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার কার্যকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই ঘন্টা দেড়েক সাংগঠনিক বৈঠকে কর্মীদের এমনই বার্তা দিলেন অমিত শাহ। তিনি বলেন, “পাঁচ মাস পরিশ্রম করো, পঞ্চাশ বছর রাজত্ব করবে।”
এছাড়াও বাংলার বিভিন্ন বুথ গুলির পরিস্থিতি বিচার করে অমিত শাহ বলেন, “প্রতিটি বুথে ৪০ জনের কমিটি করতে হবে। বুথ শক্তিশালী না হলে ক্ষমতায় চলে এলেও ক্ষমতা ধরে রাখতে পারবে না।”

আরও পড়ুনঃ এখনও মেলেনি জামিন,বিহারে ভোটগণনার দিন থাকতে পারবেন না লালু
আর এরপরেই তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে আপনাদের ভাবতে হবে না। নিজেদের কাজ করে যান।” তাঁর এই কথাতেই স্পষ্ট রাজ্যে ক্ষমতায় আসতে হলে,আগে তাদের সংগঠনকে আরও দৃঢ় ও শক্তিশালী করতে হবে। এতএব একুশের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেই এগিয়ে যাচ্ছে বিজেপি। ফলে বাংলায় বিজেপির প্রচার বাড়াতেই শাহের দুদিনের বাংলা সফরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ২৪ ঘন্টা কাটতে না কাটতেই, বিরসা মুন্ডার মূর্তি শুদ্ধিকরণ করল তৃণমূল
‘মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে ভাববেন না, নিজেদের কাজ করুন’,কর্মীদের নির্দেশ শাহর। আজ সকালেই দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীকে পুজো দিয়েই চার জেলার কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। এখন দেখার বিষয় আগামী নির্বাচনে কতটা ফলদায়ক হয় কর্মীদের উদ্দেশ্যে দেওয়া শাহের এই বার্তা৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত