নজরবন্দি ব্যুরোঃ গত এক বছরের বেশী সময় ধরে একটি বিরল রোগের সঙ্গে লড়ে চলেছেন সামান্থা। যদিও প্রথম দিকে তিনি তার এই রোগের কথা কাউকে জানান নি। নিজের শরীরের কথা পরোয়া না করে একের পর এক ছবিতে দাপিয়ে অভিনয় করে ছিলেন। কিন্তু এই মুহূর্তে বাধ্য হন তিনি বিরতি নিতে।
আরও পড়ুনঃ মা হলেন অজয় দেবগণের ‘মেয়ে’, নতুন অতিথির আগমনে আনন্দের হাওয়া বইছে পরিবারে


মায়োসাইটিসে রোগে আক্রান্ত সামান্থা। সেই জন্যই তিনি ঠিক করেছেন নিজের শরীরের দিকে এবার খেয়াল রাখলেন। সেই জন্য আগামী একবছর তিনি সিনেমা জগত থেকে দূরে থাকবেন। জানেন সেই কারনে তাকে কত গুলো ছবি হাত ছাড়া করতে হয়েছে?

শুধু তাই নয় সেই ছবি না করার কারনে জানেন তার কত টাকা ক্ষতি হয়েছে? হিসেব বলছে তা প্রায় ১২ কোটির কাছাকাছি। তবে টাকা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই অভিনেত্রীর। তবে বেশ কিছু ভাল কাজ হাতছাড়া হয়ে গিয়েছে। তার আক্ষেপ তো আছে বটেই।


বিরল রোগের কারনে এক বছর কর্মজীবন থেকে বিরতি, বেশ কিছু কাজ হয়েছে হাতছাড়া
অভিনেত্রী আগামী মাসেই নিজের চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন। এই মুহূর্তে পেশির প্রবল ব্যাথায় কাবু তিনি। তবে তার হাতে এখনও একটি ছবি এবং সিরিজের কাজ রয়েছে তার শুটিং আপাতত শেষ করার জন্য তিনি ব্যস্ত রয়েছেন।







