নজরবন্দি ব্যুরোঃ সদ্য মা হলেন অভিনেত্রী ঈশিতা দত্ত। জনপ্রিয় বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের বোন তিনি। ‘দৃশ্যম ছবিতে অজয় দেবগন, তব্বুর মত নামজাদা অভিনেতা, অভিনেত্রীদের সাথে পাল্লা দিয়ে কাজ করেছেন তিনি। বড়পর্দার পাশাপাশি বিভিন্ন ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। আজ তিনি মা হলেন।


১৯ জুলাই পুত্রসন্তানের জন্ম দিলেন এই বাঙালী অভিনেত্রী। ২০১৭ সালে অভিনেতা বৎসল শেঠের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সূত্রের খবর মুম্বাইয়ের হাসপাতালে তার সন্তানের জন্ম হয়। তবে চলতি বছরের মার্চ মাসেই ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রীর মা হওয়ার খবর সামনে এসেছিল। মে মাসে আন্তর্জাতিক মাতৃদিবসে তার সাধের উৎসব পালন করা হয়েছিল। যা রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক মাধ্যমে।
‘দৃশ্যম’ ছবিতে অভিনেত্রীকে অজয়ের মেয়ের ভুমিকায় দেখা গিয়েছিল। টেলিভিশনে ‘রিস্তো কা সওদাগর – বাজ়িগর’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতেন ঈশিতা এবং তার স্বামী। সেখান থেকেই তাদের বন্ধুত্বের সুত্রপাত হয়। এবং বন্ধুত্ব পরিনতি প্রায় প্রেমে।
মা হলেন অজয় দেবগণের ‘মেয়ে’, ঘর আলো করে এল পুত্র সন্তান
এরপর সন্তান জন্মের পর ফের নতুন জীবনের সুত্রপাত হয় তাদের। তারা তাদের সন্তান পেয়ে কতটা খুশি সেটি তাদের সন্তান আসার আগে থেকেই বোঝা গিয়েছিল। নিজের সন্তানসম্ভবা অবস্থার সমস্ত ভিডিও নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি।









