নজরবন্দি ব্যুরোঃ পুরনো নোট বা কয়েন জমানোর শখ আছে নাকি আপনার? যদি থাকে তাহলে লাখ পতি হওয়ার সুযোগ পাচ্ছেন আপনি। বাড়িতে বসে নিজের সংগ্রহের কয়েন বা ৫ টাকার ছবি তুলে আপলোড করলেই ব্যাস! নিলামের সুযোগ দিচ্ছে কয়েকটি ওয়েবসাইট। তাহলে আর দেরি কিসের? এখনই খুঁজুন কয়েন বা পুরনো পাঁচ টাকার নোট আছে কিনা।
আরও পড়ুনঃ ‘সব ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে’, ভোট বাজারে গরম উক্তি মদনের


অনলাইনে কেনা বেচার কয়েকটি ওয়েবসাইট পুরনো নোট কেনা বেচা শুরু করেছে আবার। অনলাইনেই আপনার পুরনো নোট বা কয়েন নিলামে তুলে লক্ষাধিক টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে এই ওয়েবসাইট গুলি! আপাতত চাহিদা রয়েছে পুরনো পাঁচ টাকার নোটের। তবে সেই নোটের ক্ষেত্রে কয়েকটি শর্তও রেখেছে ওয়েবসাইটগুলি।
কয়েকটি সর্বভারতীয় প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুরনো ওই পাঁচ টাকার নোটের পিছনের দিকে এমন ছবি থাকতে হবে যেখানে ট্র্যাক্টর চালাচ্ছেন এক চাষি। তবে শুধু চাষীর ছবি থাকলেই হবে না। নোটের উপর থাকতে হবে ৭৮৬ নম্বর লেখাটাও।
যদি আপনার কাছে এমন ৫ টাকার নোট থাকে যেখানে ট্র্যাক্টর চালাচ্ছেন এক চাষি আর লেখা রয়েছে ৭৮৬ সংখ্যা তাহলে আপনিও হতে পারেন লাখ পতি। আপনার কাছে থাকা সেই পাঁচ টাকার নোটের পরিষ্কার একটা ছবি তুলে নোট এবং কয়েন কেনাবেচা সংক্রান্ত ওয়েবসাইটগুলিতে আপলোড করুন। সেই ছবি আপলোড হলেই নিলাম শুরু হবে। আর এখান থেকেই আপনি আয় করতে পারেন লক্ষাধিক টাকা।


পুরনো পাঁচ টাকার নোট আছে? পেতে পারেন লক্ষাধিক টাকা

অনেকে প্রশ্ন করতে পারেন কোন ওয়েবসাইট গুলিতে এই ছবি আপলোড করতে হবে, সেই পাঠকের উদ্দেশ্যে বলা হচ্ছে, যেহেতু এই ওয়েবসাইট গুলি সরকার স্বীকৃত নয়, সেই কারনে ওয়েবসাইতগুলির নাম বা ইউআরএল দেওয়া সম্ভব হলনা। তাছাড়া যার কেউ নেই তাঁর গুগল তো আছেই!







