Physical Relation: অনেক দিন শারীরিক সম্পর্ক থেকে বিরত? আসতে পারে গোপনাঙ্গে সমস্যা, জানুন সমাধান

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আমাদের সমাজে যৌনতা নিয়ে লুকোচুরি আজীবন থেকেই, তাই এই বিষয়ে কথা বলতেও সবাই এড়িয়ে যায়। যা যৌনজীবনে তথা যৌনতা ঘিরে ভ্রান্ত ধারণা তৈরি করে। অনেকেরই ধারণা, দীর্ঘদিন শারীরিক মিলন না হলে পরবর্তীতে যৌন সম্পর্ক স্থাপনে সমস্যা হয়। কিন্তু এটা ভ্রান্ত ধারণা। এই ধারণা ঘিরে কী কী মিথ প্রচলিত, জেনে নেওয়া যাক। (Fact versus myths in physical life)

আরও পড়ুনঃ আশ্চর্যকর ঘটনা! ৪০ বছর বয়সে ১৮৮ টি সন্তানের বাবা এই ব্যক্তি, এটাও কি সম্ভব কক্ষনও?

হাইমেনের পুনরাগমন- প্রচলতি বিশ্বাস, দীর্ঘ দিন যৌনজীবন ব্যাহত হলে হাইমেন আবার চলে আসে। কিন্তু এই ধারণা ঠিক নয়। বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘ দিন শারীরিক সম্পর্ক না হলে ভ্যাজাইনা শক্ত হয়ে পড়েছে, এমন অনুভূতি হতেই পারে। কিন্তু সেটা শারীরিক সমস্যার থেকেও বেশি হয় মানসিক কারণে। যদি নার্ভাস লাগে, তাহলে সময় নিন। ফোর প্লে দীর্ঘায়ত করুন৷ তার পর সম্পর্কে প্রবেশ করুন।

অনেক দিন শারীরিক সম্পর্ক থেকে বিরত? আসতে পারে গোপনাঙ্গে সমস্যা, জানুন সমাধান
অনেক দিন শারীরিক সম্পর্ক থেকে বিরত? আসতে পারে গোপনাঙ্গে সমস্যা, জানুন সমাধান

ইচ্ছে তলানিতে- এরকম ধারণা প্রচলিত আছে যে অনেক দিন শারীরিক সম্পর্ক না হলে লিবিডো বা যৌনতার ইচ্ছে কমে যায়। কিন্তু সম্পর্কের বন্ধন মজবুত হলে এই সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া লোয়ার সেক্স ড্রাইভ থাকার প্রবণতা স্বাভাবিক। সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক সম্পর্কের ইচ্ছে ওঠানামা করাও স্বাভাবিক৷ ‘অ্যাসেস্কুয়াল’ বা যৌনতারহিত হওয়াও অস্বাভাবিক নয়।

মানসিক প্রভাব- নিয়মিত শারীরিক সম্পর্ক হলে এর বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া, উচ্চরক্তচাপ প্রশমিত হওয়া, হৃদরোগের ঝুঁকি কম হওয়া-সহ একাধিক সুফল পাওয়া যায় বলে মনে করা হয়। তবে নির্দিষ্ট ডায়েট এবং ওয়ার্ক আউট রুটিনের জন্যও এই সমস্যাগুলি নিয়ন্ত্রিত হয়।

মানসিক স্বাস্থ্য- যৌনতার ইচ্ছে কমে যাওয়ার সঙ্গে জড়িয়ে আছে মানসিক সুস্থতাও। অনেক সময়েই সম্পর্কে টানাপ়েন তৈরি হয় এই সমস্যা থেকে। মহিলাদের ক্ষেত্রে দীর্ঘ দিন পর শারীরিক সম্পর্ক হল উদ্বেগ কাজ করে৷ দীর্ঘ বিরতিতে তাঁদের ক্ষেত্রে যন্ত্রণাময় যৌনতা হওয়াও বিরল নয়। সেক্ষেত্রে সঙ্গীকে বলুন ফোরপ্লে দীর্ঘায়ত করতে।

অনেক দিন শারীরিক সম্পর্ক থেকে বিরত? আসতে পারে গোপনাঙ্গে সমস্যা, জানুন সমাধান

206244 nymphomaniac

ভ্যাজাইনায় শুষ্কতা- সেক্সুয়াল স্টিমুলেশন কম হলে ভ্যাজাইনা স্বাভাবিক আর্দ্রতা ব্যাহত হয়, এটা ঠিকই। এই সমস্যায় মহিলারা যাঁরা অনেক দিন পর শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন, তাঁরা লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর