হিন্দু-মুসলিম দুটি পৃথক সম্প্রদায় নয়, প্রত্যেক ভারতবাসীর DNA অভিন্ন, মন্তব্য মোহন ভাগবতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হিন্দু-মুসলিম দুটি পৃথক সম্প্রদায় নয়, আরএসএস, এই সংগঠন টির নাম শুনলেই আমাদের প্রথমে যে কথা মনে পড়ে সেটা হলো এটা একটা হিন্দু সংগঠন। রাজনৈতিকভাবে বিরোধী দলগুলি আরএসএস কে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রূপেই দেখে আসেন। এহেন সংগঠনের প্রধান মোহন ভাগবতের গলায় এবার শোনা গেল হিন্দু-মুসলিম সুসম্পর্কের কথা।

আরও পড়ুনঃ বিজেপির সিক্রেট জেনারেল হিসেবে কাজ চালিয়ে যান, অভিষেক বানে বিদ্ধ তুষার!
রবিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক সভায় মোহন ভগবত বলেন হিন্দু ও মুসলিম দুটি পৃথক সম্প্রদায় নয়। প্রত্যেক ভারতবাসীর ডিএনএ অভিন্ন । প্রায় ৪০ হাজার বছর যাবত এটা প্রমাণিত যে, ভারতে হিন্দু -মুসলিম একই পূর্বপুরুষের বংশধর । ফলে আলাদা করে হিন্দু-মুসলিম রক্ষার কোন প্রশ্নই আসে না। এই দেশে তারা একসঙ্গে আছেন এবং আগামীদিনেও এক সঙ্গেই থাকবেন।

ওই সভায় তিনি আরো বলেন কোন মানুষ যদি গো রক্ষার দোহাই দিয়ে গণরোষ তৈরি করে সে হিন্দুত্বের বিরোধী। তিনি বলেন গরু একটি পবিত্র প্রাণী গো রক্ষার কারণে গণরোষ তৈরি করে অন্যকে যে বা যারা আক্রমণ করছেন আসলে তারা হিন্দুত্ব থেকে বিচ্যুত হচ্ছেন। তিনি সকলকে মনে করিয়ে দেন দেশের প্রকৃত উন্নয়ন সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া সম্ভব নয়। তার বক্তব্য অনুযায়ী আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এখানে হিন্দু ও মুসলমান প্রাধান্য থাকতে পারে না, এখানে একমাত্র প্রাধান্য পাবে আমরা ভারতীয় ।

হিন্দু-মুসলিম দুটি পৃথক সম্প্রদায় নয়, দেশকে শক্তিশালী এবং উন্নত সমাজ গড়তে গেলে এই মতবাদকে দৃঢ় ভাবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি মুসলিমদের উদ্দেশ্যে বলেন, মুসলিমরা ভারতে বিপদে আছেন এই বক্তব্য একটা বড় ফাঁদ। সেই ফাঁদে কোন ভারতীয় মুসলিম পা দেবেন না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানের এই বক্তব্য বর্তমান ভারতের সামাজিক এবং রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে খুবই মূল্যবান একথা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং সমাজতত্ত্ববিদরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত