কাঁথিতে অভিষেকের সভা থেকে বাদ, ক্ষোভ প্রকাশ দিব্যেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বেশকিছুদিন ধরেই হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রিত হওয়া নিয়ে বারে বারে শাসকদল এবং বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে। আর তারপরই কাঁথিতে অভিষেকের সভা থেকে বাদ পড়লেন, দিব্যেন্দু। শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা।

আরও পড়ুনঃ শুভেন্দুর সভার আগেই আগুনে পুড়লো সভা মঞ্চ, ব্যাপক উত্তেজনা এলাকায়।

আর সেই সভা থেকে বাদ পড়লেন, সাংসদ দিব্যেন্দু অধিকারী। তৃণমূল সূত্রে খবর, সভায় শিশির অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও ডাকা হবে না দিব্যেন্দু অধিকারীকে। তৃণমূল নেতৃত্বদের তরফে বলা হয়েছে, আগে নিজের অবস্থান স্পষ্ট করুক দিব্যেন্দু। আর এবিষয়েই দিব্যেন্দু বলেন, “আমার অবস্থান স্পষ্ট আছে। আমন্ত্রণ না জানালেও কিছু যায় আসে না।”

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারী ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়তে ওইদিন দুইটি প্রকল্পের সূচনা করবেন তিনি। পেট্রোলিয়াম মন্ত্রক আয়োজিত ওই অনুষ্ঠান পুরোপুরি অরাজনৈতিক হলেও, তাৎপর্যপূর্ণ সেদিন আমন্ত্রণ জানানো হয়েছে তমলুকের তৃণমূল সাংসদ তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকেও। আর তাতেই বেড়েছে রাজনৈতিক জল্পনা। এবিষয়ে দিব্যেন্দু জানান, তিনি প্রধানমন্ত্রীর ওই সরকারি অনুষ্ঠানে যাবেন। অন্যদিকে হলদিয়ায় দিব্যেন্দুর নিজ লোকসভা কেন্দ্রেরই ফলে তাঁর আমন্ত্রিত হওয়া বিষয়টি স্বাভাবিক বলে এদিন তিনি জানান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন