নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দুর সভার আগেই আগুনে পুড়লো সভা মঞ্চ। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সভামঞ্চে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জয়পুর আর.বি.বি হাইস্কুলের মাঠে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির তরফে জানানো হয়েছে, এই অগ্নিকান্ডের পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাত।
আরও পড়ুনঃ কৃষকদের ধর্ণা মঞ্চে যেতে বাঁধা, সংসদে এর জবাব দেব হুঁশিয়ারি সৌগত রায়ের ।
বিজেপির এই দাবিকে ভুল বলে জানিয়েছে তৃণমূল। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি মুখ্যমন্ত্রীর সভা ছিল পুরুলিয়াতে। সেই সভা থেকেই শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সভার পাল্টা সভাই এদিন করার কথা শুভেন্দুর।
বৃহস্পতিবার এই সভা নিয়েই শুরু হয় উত্তেজনা। গেরুয়া শিবিরের দাবি, গতকাল বিকেলে তৃণমূল কর্মী সমর্থকেরা সদ্য জোড়া ফুল থেকে পদ্মফুলে আসা শুভেন্দুর কুশপুত্তলিকা দাহ করেন। তারপর থেকেই একালায় উত্তেজনা বেরে যায়।
শুভেন্দুর সভার আগেই আগুনে পুড়লো সভা মঞ্চ। বুধবার রাতেই পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় শুভেন্দুর সভামঞ্চের একাংশে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্য সরকারের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। এবং এই ব্যাপারে প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।



