জেলার স্বাস্থ্য পরিষেবায় ব্যথিত, দুই স্বাস্থ্যকর্তাকে সরানোর দাবীতে মুখ্যসচিবকে চিঠি দিব্যেন্দুর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জেলার স্বাস্থ্য পরিষেবায় ব্যথিত, এই চরম পরিস্থিতিতে নিজেদের কাজের প্রতি উদাসীন স্বাস্থ্য কর্তারা। কাজের মধ্যে সেই শৃঙ্খলা। এতে এই সংকটের সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে আরও বেলাগাম হয়ে যাচ্ছে। আর সেই কারণেই পুর্ব মেদিনীপুরের দুই স্বাস্থ্য কর্তাকে সরানোর আর্জি জানিয়ে মুখ্যসচীব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেনতৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ ভ্যাকসিনের আকাল! দেশে পৌঁছালো তৃতীয় প্রতিষেধক স্পুটনিক-ভি

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে একাধিক সিদ্ধান্ত এবং পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাড়া্নো হয়েছে হাসপাতালের বেড। আজ থেকে রাজ্যে শুরু হয়েছে অক্সিজেন পার্লার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যবাসীকে বিনামূল্যে টিকা দেবেন তিনি। তবে করোনা পরিস্থিতি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল খোদ।

এবার একই প্রশ্ন তুললেন তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী। অন্যান্য জেলার মত পরিস্থিতি খারাপ হচ্ছে মেদিনীপুরেও। গতকালের বুলেটিন অনুযায়ী একদিনে পুর্ব মেদিনীপুরে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০০ এর বেশি মানুষ।  মুখ্যসচীবকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে  পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘অতিমারির দ্বিতীয় ঢেউ যখন ক্রমশই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন আমি পূর্ব মেদিনীপুরে সরকারি স্বাস্থ্য পরিষেবা দেখে যারপরনাই ব্যথিত।

Captur6565

জেলার স্বাস্থ্য পরিষেবায় ব্যথিত, জেলার সরকারি হাসপাতালগুলিতে বেশির ভাগ স্বাস্থ্যকর্তার কাজের প্রতি ঔদাসীন্য, নিয়মানুবর্তিতার অভাব চোখে পড়ছে। পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার দুই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিয়মানুবর্তিতার অভাব ও কাজের প্রতি ঔদাসীন্য উল্লেখযোগ্য’। সঙ্গে তিনি পরিস্থিতির মোকাবিলার জন্য ওই দুই স্বাস্থ্য কর্তার বদলি চেয়েছেন চিঠিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর