বিবেকানন্দের জন্মদিনে কম্বল বিতরণ, কোভিড বিধি না মানার অভিযোগ BJP-র বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাট: কোভিড বিধির মধ্যে স্বামী বিবেকানন্দের জন্মদিনে অসহায় মানুষদের গাদাগাদি করে বিজেপি-র কম্বল বিতরণ করা নিয়ে বিতর্ক দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে। যদিও একে পাত্তা দিতে নারাজ বিজেপি জেলা নেতৃত্ব।

আরও পড়ুনঃ কথা ছিল ৩০, পার হল ৫৩, অভিষেকের উদ্যোগে কোভিডে ‘ডায়মণ্ড মডেল’ দেখছে রাজ্য

স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট মিউনিসিপাল এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে আজ পালন করা হলো বিবেকানন্দের জন্ম জয়ন্তী উৎসব। সেইসাথে অসহায় দারিদ্রশ্রেনীদের মধ্যে বিতরন করা হয় কম্বল। এই কোভিড বিধির মধ্যে বিজেপির এই কম্বল বিতরন কে ঘিরে শুরু হয়েছে বির্তক।

তৃণমূলের পক্ষ থেকে জেলা সভাপতি উজ্জ্বল বসাক জানান যেখানে কোভিড বিধি কে প্রাধান্য দিয়ে মুখ্যমন্ত্রী সকল মানুষকে সতর্ক থাকতে বলেছেন সেখানে বিজেপি মুখ্যমন্ত্রীর কথা মান্যতা না দিয়ে তারা নিজেদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার আরো বক্তব্য তৃনমুল কর্মীরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মান্যতা দিয়ে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে।

বিবেকানন্দের জন্মদিনে কম্বল বিতরণ, কোভিড বিধি না মানার অভিযোগ BJP-র বিরুদ্ধে

যদিও বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী তৃনমুলের এই অভিযোগকে উড়িয়ে দিয়ে পালটা অভিযোগ জানিয়ে বলেন, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কর্মীরা স্বামিজির জন্ম জয়ন্তী উপলক্ষে নানান প্রোগ্রাম করেছে। তার ফুটেজ তাদের কাছে আছে। বিজেপি করলে তাদের ভয় লাগে। যদি উনাদের ভোট ব্যংকে ঘাটা পড়ে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন