নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বিখ্যাত পরিচালক রজত মুখার্জি জয়পুরে মারা গেছেন। বলা হচ্ছে, রবিবার সকালে স্বাস্থ্য সমস্যার কারণে তাঁর মৃত্যু হয়। এই খবরের পর থেকে বলিউডে শোকের ছায়া। মৃত্যুকালে বয়স হয়েছিল পঞ্চাষোর্ধ্ব।
আরও পড়ুনঃ ভুল করে বলে থুতু! অবশেষে স্যানিটাইজ়ড করা হল বল।


মনোজ বাজপেয়ী, অভিজ্ঞতা সিনহা, হানসাল মেহতা তাঁর মৃত্যুতে টুইট করে দুঃখ প্রকাশ করেছেন। রজত মুখার্জি “পেয়ার তুনে কেয়া কিয়া” এবং “রোডের” মতো চলচ্চিত্র তৈরির জন্য পরিচিত। “রোড” ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে অনুভব সিনহা লিখেছেন, “আরও এক বন্ধু চলে গেল।
একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রজত মুখোপাধ্যায়। জয়পুরে ছিলেন গত কয়েক মাস ধরে।” মনোজ বাজপেয়ী শোকপ্রকাশ করে লেখেন, “আমার বন্ধু রজত মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত। দীর্ঘদিন ধরে বাঁচার লড়াই করছিলেন তিনি।
এখনও বিশ্বাস করতে পারছি না যে তুমি নেই। আর আমরা কাজ নিয়ে আলোচনা করতে পারব না। যেখানেই থেকো ভাল থেকো।” এ বছর একের পর এক তারকাদের প্রয়াণে ভরে চলেছে সংবাদ শিরোনাম।









