ভুল করে বলে থুতু! অবশেষে স্যানিটাইজ়ড করা হল বল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রকোপের জেরে বদলে গেছে ক্রিকেটের নানান নিয়ম। নিষিদ্ধ হয়েছে বলে থুতু’র ব‍্যবহার। এতোদিনের এই পরিচিত অভ‍্যাস কিভাবে বদলাবেন বোলাররা সেদিকে নজর ছিলো সমগ্র বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষের। ফিল্ডিং করার সময় ভুল করে বলে থুতু লাগিয়ে ফেললেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ডম সিবলি ।

সঙ্গে সঙ্গে বিষয়টি আম্পায়ারদের জানিয়ে ভুল স্বীকার করে নেন তিনি। এর পর নিজেদের কাছে থাকা স্যানিটাইজার দিয়ে বল জীবাণমুক্ত করেন মাঠে থাকা দুই আম্পায়ার। করোনা পরবর্তী সময়ে এই ঘটনাই ঘটল ম্যাঞ্চেস্টারের মাঠে।তবে স্বাভাবিকভাবেই করোনা পরবর্তীতে ক্রিকেট বল পালিশে লালা ব্যবহার আইসিসি নিষিদ্ধ করার পর সিবলেই প্রথম ভুল করে শিরোনামে এলেন।

চতুর্থদিন প্রথম সেশনের খেলা চলাকালীন ভুলটি করে বসেন করোনা পরবর্তী সময় ক্রিকেটে প্রথম শতরানকারী ব্যাটসম্যান ডম সিবলে।ঘটনাটা ঘটেছে ৪১ ওভারের ঠিক পরে। সিবলি থুতু দিয়ে বল পালিশ করেই বুঝে যায়, ভুল করে ফেলেছে। এর পরেই ইংল্যান্ডের ক্রিকেটাররা গিয়ে আম্পায়ারকে ব্যাপারটা জানায়। যেটা একটা ভাল ব্যাপার। দেখলাম, আম্পায়াররা স্যানিটাইজ়ড ওয়াইপার দিয়ে বল ভাল করে মুছে দিচ্ছে।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, দু’বারের বেশি বলে থুতু লাগালে সংশ্লিষ্ট দলের পাঁচ রান জরিমানা হবে। ইংল্যান্ডের পরের চারটে টেস্টে (পাকিস্তানের সঙ্গে তিনটে আছে) কোনও দলের যদি পাঁচ রান জরিমানা হয়, আমি একেবারেই আশ্চর্য হব না। কারণ, থুতু দিয়ে বল পালিশ করাটা এতটাই ক্রিকেটারদের অভ্যাসে পরিণত হয়েছে যে, এই ভুলটা স্বাভাবিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত