‘তাপস দা-কে দিয়ে শুরু’, প্রবীণ তৃণমূল নেতাদের দল ছাড়ার জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা ভোটের আগেই তৃণমূলের বড় ধাক্কা। বিধায়ক পদ ও দল দুই-ই ছেড়েছেন তাপস রায়। সোমবার বিধানসভায় গিয়ে স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। এরপরই রাজনীতির অন্দরে প্রশ্ন উঠছে রাজনৈতিক সন্ন্যাস নাকি দলবদল- কোন পথ বেছে নেবেন তাপস রায়। এসবের মধ্যেই আরও এক চাঞ্চল্যকর জল্পনা উস্কে দিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)

dliip2

আরও পড়ুন: এক দফায় ভোট চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল, অভিযোগ বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়েও

বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়। সোমবার বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় দুর্নীতি, সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন। এমনকি তার বাড়িতে ইডি অভিযানের পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খোঁজ নেননি বলেও অভিযোগ করেন। তাপস রায়ের তৃণমূল ত্যাগ প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাপস রায়ের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘তাপস দার মত ওই জেনারেশনের রাজনীতিকরা এখনকার তৃণমূলে থাকতে পারবেন না। মূল্যবোধ শেষ হয়ে গেলে দলে টিকে থাকা কষ্টের।’

'তাপস দা-কে দিয়ে শুরু', প্রবীণ তৃণমূল নেতাদের দল ছাড়ার জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ!
‘তাপস দা-কে দিয়ে শুরু’, প্রবীণ তৃণমূল নেতাদের দল ছাড়ার জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ!

বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দাবি করেন, ‘অনেকবারই তাপস দা এরকম কথা বলেছেন। দলের অবস্থানের বাইরে গিয়ে নিজের মনের কথাকে প্রাধান্য দিয়েছেন। আজও তাই করেছেন। ভবিষ্যতে মাথা উঁচু করে কাজ করবেন। তাপস দা-কে দিয়ে শুরু হল..।’ তাপস রায় কি বিজেপিতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘অনেকেই আসছেন। ওঁ আসবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে। তবে যদি আসেন সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।’

‘তাপস দা-কে দিয়ে শুরু’, প্রবীণ তৃণমূল নেতাদের দল ছাড়ার জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ!

'তাপস দা-কে দিয়ে শুরু', প্রবীণ তৃণমূল নেতাদের দল ছাড়ার জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ!

এদিন সকালেই ব্রাত্য বসু (Bratya Basu) ও কুণাল ঘোষ তাপস রায়ের বাড়িতে গেলেও মানভঞ্জন করতে ব্যর্থ হন। ইস্তফাপত্র জমা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর জমে থাকা অভিমান প্রকাশ্যে এল তাপস রায়ের কথায়। তিনি বলেন, ‘আমার সঙ্গে তৃণমূলের সম্পর্ক ২৪ বছরের। অথচ আমার বাড়িতে ইডি অভিযানের ৫২ দিন পরও মাননীয় মুখ্যমন্ত্রী আমার খোঁজ নেননি। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বলছেন অথচ আমার কথা একবার তুললেও পারতেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত