এবার কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন দিলীপ ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন দিলীপ ঘোষ। জানা গিয়েছে, বক্তব্য বিকৃতি করে মিথ্যা অপপ্রচারের অভিযোগে এবার এবার বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে ফৌজদারী ধারায় মানহানির মামলা দায়ের করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা পশ্চিম মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ নতুন বছরে ‘দাবাই ভি, কড়াই ভি’, মন্ত্র দিলেন খোদ প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৫০০ ধারা এবং তথ‍্য প্রযুক্তি আইনেও মামলা দাখিল করা হয়েছে বলে জানান দিলীপ ঘোষের আইনজীবী পার্থ ঘোষ। এ বিষয়ে আইনজীবী পার্থ ঘোষ জানান, সূত্রপাত গত ৭ নভেম্বর। ওইদিনই একটি টুইট করেন কাকলি ঘোষ দস্তিদার।

বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য উদ্ধৃত করা টুইটে লেখা ছিল, ‘নাগরিকত্ব নিয়ে মতুয়ারা যদি বেশি কথা বলে তবে মতুয়াদের ভোট আমাদের চাই না। মতুয়ারা নাগরিকত্ব নিয়ে বিজেপিকে ব্ল্যাকমেল করছে, মতুয়া ভোট আমাদের চাই না।’ আইনজীবীর আরও দাবি, কাকলি ঘোষ দস্তিদারের টুইটে উল্লেখিত মন্তব্য তাঁর মক্কেলের নয়।

এবার কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন দিলীপ ঘোষ। এটি সম্পূর্ণ মিথ্যে, অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে তার মক্কেলকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারকে নোটিশ পাঠিয়ে ৩ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলা হয়। কিন্তু তা সত্বেও তিনি কোন রকম ভাবে কোন ক্ষমা চাননি তাইয়্যেবা তার বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন দিলীপ ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন