পাড়ায় পাড়ায় খুন-ধর্ষণ হচ্ছে বাংলায়! হাথরাস নিয়ে সাফাই দিলীপের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাড়ায় পাড়ায় খুন-ধর্ষণ হচ্ছে বাংলায়! এভাবেই আত্মপক্ষ সমর্থনে নামল বাংলার বিজেপি। হাথরাস গণধর্ষণ কান্ডে আপাতত সোচ্চার গোটা দেশ। হেভিওয়েট অভিনেতা-অভিনেত্রী সকলেই এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা।

আরও পড়ুনঃ চূড়ান্ত সাফল্যের পথে কোভ্যাক্সিন। টিকাদানের পরিকল্পনা গড়তে চিঠি কেন্দ্রের।

পাড়ায় পাড়ায় খুন-ধর্ষণ হচ্ছে বাংলায়! জল এতটাই গড়িয়েছে যে যোগী প্রশাসনকে বরখাস্তের দাবি জানিয়েছে তারা । এরইমধ্যে গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে পাল্টা বাংলার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “যারা দোষী তারা শাস্তি পাবেই।” অন্যদিকে রাজ্য প্রশাসনকে খোঁচা দিয়ে তিনি বলেন, “যারা রাজনীতি করছেন তারা দেখুন বাংলায় কী হচ্ছে। সারা দুনিয়ার জঙ্গিদের বাংলা থেকে পাওয়া যায়।

যেখানে সেখানে সাম্প্রদায়িত দাঙ্গা হয়। বাদুড়িয়া, বসিরহাট, রানিগঞ্জ আসানসোল, ধূলাগড়ে কেন দাঙ্গা হয়। এরপরেও এখানে মনে হয় শান্তি রয়েছে? শ্মশানের শান্তি বিরাজ করছে বাংলায়। পাড়ায় পাড়ায় খুন, ধর্ষণ হচ্ছে।” গতকাল হাথরাসের নির্যাতিতার পরিজনদের সঙ্গে দেখা করতে যান রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। তবে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি।

যোগীরাজ্যের পুলিশ রাহুলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। এই ইস্যুতে কংগ্রেসকেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ । তিনি বলেন, “কংগ্রেসের হিম্মত নেই টিএমসির বিরুদ্ধে বলার। তৃণমূলের বি টিম কংগ্রেস। কংগ্রেসের সাহস নেই তৃণমূলের বিরুদ্ধে কথা বলার।” অধীর চৌধুরিকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি। তাঁর দাবি, অধীর চৌধুরি পুরো আন্দোলনই ‘লোক দেখানো’। প্রয়োজন হলে তিনি অনায়াসে তৃণমূলের সঙ্গে সন্ধি করতে যেতে পারেন বলেও কটাক্ষ দিলীপের।

তাঁর বক্তব্য, “যদি দিল্লি বলে তৃণমূলের সঙ্গে সন্ধি করতে তবে তিনি দিদিমণির বাড়িতে গিয়ে চা খেয়ে আসবেন।” এছাড়া এদিন কৃষি আইনের সমর্থনেও বিরোধীদের বিপক্ষে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর দাবি, “কৃষকরা যথেষ্ট খুশি। ক্ষতিগ্রস্ত দালালরাই শহরে এসে মিছিল করছে।” এদিকে, এদিন সকালেও টুইটে কৃষি আইনের বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের স্বার্থরক্ষার তাগিদে আন্দোলন চলবে বলেও জানান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত