করোনা নিয়ে রাজনীতি করব, দম থাকলে আমাদের আটকান, মমতা কে চ্যালেঞ্জ দিলীপের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনা নিয়ে রাজনীতি করব, দম থাকলে আমাদের আটকান! মমতা বন্দ্যোপাধ্যায় কে এভাবেই চ্যালেঞ্জ করলেন দিলীপ ঘোষ। সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই কথা মাথায় রেখে ইতিমধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগের রাস্তায় হাঁটতে শুরু করেছেন এই রাজ্যের রাজনৈতিক নেতারা। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজনৈতিক ফায়দা তুলতে রাজ্য সরকারকে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁরই উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা সবকিছু নিয়ে রাজনীতি করব। দম থাকলে আটকান। আমরা রাজনীতির লোক। রাজনীতি করব না তো কি কীর্তন করব? উনি একা রাজনীতি করবেন?’

আরও পড়ুনঃ চিন ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না, লাদাখে বললেন রাজনাথ।

করোনা নিয়ে রাজনীতি করব, দম থাকলে আমাদের আটকান! গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শুক্রবার সকালে পুরুলিয়ায় বিজেপির চা চক্রে পালটা মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। কার্যত রাজ্যের প্রশাসনকে টার্গেট করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী কী কেবল একাই রাজনীতি করবেন? আমরাও সব কিছু নিয়ে রাজনীতি করব। দম থাকলে আমাদের আটকান।” এদিন পুরুলিয়ায় প্রাতভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, করোনা নিয়ে রাজনীতি করার অভিযোগের জবাবে এই উত্তর দিলেন দিলিপ ঘোষ।

আমফানের ত্রাণের টাকা নিয়ে তৃণমূল নেতা-কর্মীরা দুর্নীতি করছে বলে বারবার সুর চড়িয়েছেন এই রাজ্যের বিজেপি নেতারা। তার ফলে ক্রমশই ক্ষোভ বেড়েছে আমজনতার মনে। যদিও ক্ষোভের আগুন স্তিমিত করতে আসরে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কেউ ত্রাণ নিয়ে দুর্নীতি করলে, তাকে ছেড়ে দেওয়া হবে না বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়া তে দলীয় কর্মসুচিতে যোগ দিতে গিয়ে এদিন দিলীপ ঘোষ রাজ্যের চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, বিনা চিকিৎসায় এখানে মানুষ মারা যাচ্ছেন। আগে থেকে লেখা ডেথ সার্টিফিকেট ইস্যু করছে। মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ, দিল্লির স্বাস্থ্য ব্যাবস্থা থেকে শিক্ষা নিয়ে কাজ করুন!

আর তাই ইতিমধ্যে দলের বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা করতে ছাড়েনি বিরোধী শিবির। আদতে এটি লোক দেখানো বলে অভিযোগ গেরুয়া শিবিরের। শুক্রবার সকালে চা চক্রে ফের আমফানের ত্রাণের প্রসঙ্গ তুলে শাসকদলকে খোঁচা দেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, “আমফান-সহ কেন্দ্র সরকারের সব প্রকল্পের টাকা লুট করছে এই সরকার।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর