চিন ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না, লাদাখে বললেন রাজনাথ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চিন ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না, লাদাখে এদিন বললেন রাজনাথ সিং। চিনের গতিবিধি সন্দেহজনক। সীমান্ত থেকে এখনই সরছে না ভারতীয় সেনা। লাদাখ সীমান্ত এখনও জারি রয়েছে চাপা উত্তেজনা। সীমান্ত থেকে চিন কিছুটা সেনা সরালেও পূর্ব লাদাখে ফিঙ্গার এলাকা থেকে সম্পূর্ণ ভাবে সেনা সরাতে নারাজ চিন সরকার। আর সেই কারণে লাদাখ সীমান্তে এখনও জারি আছে চাপা উত্তেজনা। যদিও চিনের এই দখল নীতি মানতে নারাজ নয়াদিল্লি।

আরও পড়ুনঃ বাইরের লোক এসে মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। কলকাতায় কমিয়ে দেওয়া হল কনটেনমেন্ট জোন!

চিন ভারতের এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না, লাদাখে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাই এই মুহূর্তে চিনা সেনার গতি প্রকৃতি বুঝে এখনই সেনা সরাতে চাইছে না কেন্দ্র। সীমান্তে এই উত্তেজনার মধ্যে রাজনাথ সিং-এর লাদাখ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে ফিঙ্গার এলাকা থেকে সরতে রাজি হয়নি চিনা বাহিনী। ফলে চাপা উত্তেজক পরিস্থিতির মধ্যে লাদাখ পৌঁছচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

EdGanGkUMAA1x4E

এদিন সকাল ৬ টা নাগাদ লাদাখ পরিদর্শনের জন্য রওনা দেন রাজনাথ সিং। তাঁর এই দু-দিনের সফরে তাঁর সঙ্গে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। এদিন রাজনাথ জানিয়ে দেন চিনকে এক ইঞ্চি জমিও ছাড়া হবে না। শুধু চিন নয় বিশ্বের কোন দেশই ভারতের জমির এক ইঞ্চিও দখল করতে পারবে না বলে জানিয়ে দেন রাজনাথ সিং। তিনি আরও বলেন, সারা বিশ্বকে শান্তির বার্তা যে দেশটি দেয় তাঁর নাম ভারত। বিশ্বের কোন দেশেরই উচিত নয় অন্য দেশের জমিকে নিজেদের বলে দাবি করা। ভারত একতায় বিশ্বাসী।

আগামী কাল শ্রীনগর সফর করবেন রাজনাথ সিং। এক সূত্রের দাবি, আজ দিল্লি পৌঁছেছেন চিফ অফ নর্দার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল ওয়াই কে যোশী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে সীমান্তের পরিস্থিতি ব্যাখ্যা করবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর