নজরবন্দি ব্যুরো: কেটে গিয়েছে ২ দিন। তবে এখনও কাটেনি আতঙ্ক। রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়েছে উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া কামরাগুলি সরানো হয়েছে। নতুন করে শুরু হয়েছে ট্রেন চলাচল। অন্যদিকে, এই ভয়াবহ দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: Coromandel Express: কাটেনি আতঙ্ক! হাসপাতালে ভর্তি করমণ্ডলের দুই চালক, এখন কেমন আছেন তাঁরা?
যদিওবা প্রথম থেকেই এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রীর সামনেই একাধিক মন্তব্য করেন মমতা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন ট্রেন দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে লুটেছেন! এখন বড় বড় ডায়লগ দিচ্ছেন উনি!”

এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অনেক রকম প্রশ্ন উঠছে, এত বড় ঘটনা হয়েছে কারণটা কি? অনেক কিছু হতে পারে। পক্ষে-বিপক্ষে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলছে। আর এই ধরনের ঘটনা আগামী দিনে না হোক তার জন্য সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। সেই জন্য সিবিআই ইনকোয়ারি।”

এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন আমরা জানি! তার সময় প্রায় সাড়ে পাঁচশোর মত অ্যাক্সিডেন্ট হয়েছে। রেলকে লুটেছেন ওনারা। নিজের লোকদের চাকরি দিয়েছেন সব। সব থেকে বড় ঘোটালা রেলে হয়েছে। তখন রেল থেকে দুর্নীতি করেছেন ওনারা।”
Mamata Banerjee রেলকে লুটেছেন, এই রেল থেকেই সব থেকে বড় ঘোটালা করেছেন তিনি




