নজরবন্দি ব্যুরো: আসন্ন উপনির্বাচন কে কেন্দ্র আত্মবিশ্বাসের তুঙ্গে ঘাসফুল শিবির। তাদের দাবি এবারের উপনির্বাচনে জামানত বাজেয়াপ্ত হতে চলেছে বিরোধীদের। কিন্তু এই বিষয়টিকে খুব একটা আমল দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। আজ ভবানীপুর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন প্রসঙ্গে কটাক্ষ ছুঁড়ে দেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর মতে মমতা বন্দোপাধ্যায় নিজে জয় নিয়ে আশঙ্কায় রয়েছেন। দিলীপের প্রশ্ন, জয় নিশ্চিত হলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন?


তৃণমূলের জয় নিশ্চিত অপেক্ষা শুধু মার্জিন-এর! এই প্রসঙ্গে আজ সকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “গত নন্দীগ্রামের নির্বাচনে ও তারা এইসব বলেছিল, কিন্তু সকলেই বুঝতে পেরেছেন সেখানে কী হয়েছে! জয় নিশ্চিত হলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন? যদি এতো দম থাকে, তিনি ঘরেই বসে থাকতে পারেন।” তিনি আরো বলেন, “আমরা লড়ব সাধারন মানুষের কাছে যাব, এরপর তাঁরা সিদ্ধান্ত জানাবে।”
এরই মধ্যে কোমড় বেঁধে প্রচারে নেমে পড়েছেন ঘাসফুল থেকে পদ্ম দুই শিবির। গত কর্মিসমিতির বৈঠক থেকে প্রচার শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ সকালে ভিক্টোরিয়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বিধানসভা নির্বাচনের মতো এবারের উপনির্বাচনের প্রচারের জন্য ই স্টার ক্যাম্পেনার হিসেবে বাবুল সুপ্রিয় সহ বেশকিছু কেন্দ্রীয় মুখের উল্লেখ করেছিল গেরুয়া শিবির।
জয় নিশ্চিত হলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন?


তবে সেই প্রসঙ্গের ইতি টেনে আজ প্রাত ভ্রমনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, রাজ্যের উপনির্বাচনে কখনোই কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসেন না। তাই কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের প্রচারে আসার বাস্তবে যে কোনো সম্ভবনা নেই সে বিষয় স্পষ্ট।







