নজরবন্দি ব্যুরোঃ একে পেট্রোলের লাগামছাড়া দামে রক্ষা নেই তার উপর এবার হু হু করে বেড়েই চলেছে ডিজেলের দাম। সোমবার ফের লিটার প্রতি ২৫ পয়সা বাড়ল ডিজেলের দাম। এদিন সকালেই ভারতীয় তেল কোম্পানিগুলি তাদের নতুন দামের সর্বশেষ হার প্রকাশ করেছে।
আরও পড়ুনঃ তৃণমূলের চোখ এবার অঙ্গ রাজ্য গোয়া, আজই দলে যোগ দিতে পারেন সেখানকার কং প্রাক্তন মুখ্যমন্ত্রী


তাতেই দেখা যাচ্ছে ফের বেশ কিছুটা বেড়ে গেল ডিজেলের দাম।এর ফলে বিগত চারদিন ধরে মোট ৭০ পয়সা বৃদ্ধি পেয়েছে ডিজেলের । তবে বাড়েনি পেট্রোলের দাম। এক নজরে দেখে নেওয়া যাক দেশের ৪ বড় শহরে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) আজকের দাম ।

দিল্লিতে (Delhi) পেট্রোল ১০১.১৯ টাকা ও ডিজেলের দাম ৮৯.৩২ টাকা । মুম্বাই (Mumbai) পেট্রোল লিটার প্রতি ১০৭.২৬ টাকা ও ডিজেল ৯৬.৯৪ টাকা। চেন্নাই (Chennai) পেট্রোল ও ডিজলেরে দাম যতাক্রমে ৯৮.৯৬ ও ৯৩.৯৩ টাকা ।
টানা চার দিন দাম বাড়ল ডিজেলের, মূল্য বৃদ্ধির আশঙ্কা
কলকাতাতে (Kolkata) পেট্রোল এর দাম ১০২.৬২ টাকা ও ডিজেলের দাম ৯২.৪২ টাকা । ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় মনে করা হচ্ছে নিত্য প্র্যজনিও জিনিসের দাম এবার বৃদ্ধি পেতে পারে।









