নজরবন্দি ব্যুরো: আগামী ৪ মাসের মধ্যে ধূপগুড়িকে আলাদা করে মহকুমা হিসাবে ঘোষণা করা হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই দাবি ছিল, ধূপগুড়িকে আলাদা মহকুমা করার। এবার সেই দাবিপূরণের আশ্বাস দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
আরও পড়ুন: মৃত্যুর মুখ থেকে মায়ের কোলে ফিরল একরত্তি, সৌজন্যে অভিষেক


আগামী ৫ ই সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচন। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতেই ধূপগুড়িতে উপনিরবাচন হচ্ছে। একুশের বিধানসভায় এই আসন জিতেছিল বিজেপি। তাই ধূপগুড়িতে এবার ঘাসফুল ফোটাতে মরিয়া অভিষেক। আজ নির্বাচনী প্রচারের শেষলগ্নে ধূপগুড়িকে আলাদা মহকুমা করার আশ্বাসও দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। একইসঙ্গে ধূপগুড়ির হাসপাতাল, বিরুপাক খাল সংস্কার-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ঠিক কি বলেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড? অভিষেক বলেছেন, “উনিশ, একুশের ভোটে ধূপগুড়ির মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। তবু উন্নয়ন থামেনি। রাজ্য সরকার মানুষের উন্নয়নের কথা ভেবেছে। অথচ যারা ভোট পেয়েছে তারা এলাকার মানুষের কথা ভাবেনি।”



ধূপগুড়িকে আলাদা মহকুমা করা হবে, আশ্বাস দিলেন অভিষেক
তিনি আরও বলেছেন, “আমি কথা দিয়ে কথা রাখি। আমি কথা রাখার ছেলে। আমি দাবি শুনে বলতে পারতাম, মহকুমা হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। কিন্তু আমি নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছি। এখন থেকে সবুজ আবির খেলতে শুরু করুন। ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে। কথা দিয়ে গেলাম।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



