নজরবন্দি ব্যুরো: কাল থেকেই চলবে উত্তরের দক্ষিণেশ্বর থেকে দক্ষিণের কবি সুভাষ অভিমুখি মেট্রো। ২২ ফেব্রুয়ারি সোমবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিকেলে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মোদি শহরে নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন। তবে ওই দিন থেকেই শহরবাসী জন্য যাত্রা পরিষেবা চালু করা হচ্ছে না বলেই জানা গেছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার সাধারণ যাত্রীরা দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোপথে যাত্রা করতে পারেন।
আরও পড়ুনঃ ভাষার সম্মান চান অধীর, ২১সে সরকারি ছুটির দাবিতে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে।


নয়া মেট্রো পথের ফলে উত্তর-দক্ষিণ কলকাতার যোগাযোগের অনেক সুবিধা হবে। এবার থেকে এক মেট্রোতেই পৌছে যাওয়া যাবে উত্তরের দক্ষিণেশ্বর থেকে দক্ষিণের প্রান্তিক স্টেশন কবি সুভাষে। প্রতিদিন মোট ২৪৪টি মেট্রোরেল চলবে। কিন্তু সবকটি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে না। ১৫৮টি মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চলবে। সারা দিনে তিনটি অতিরিক্ত মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে।
দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়, যা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে। রাত ৯টা ১৮ মিনিটে দিনে শেষ মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। অন্যদিকে কবি সুভাষ থেকেও দিনের প্রথম ট্রেন দক্ষিণেশ্বর অভিমুখে সকাল ৭টায় ছাড়বে। এবং শেষ ট্রেন রাত ৯ টা ৩০ মিনিটে। এছাড়া সন্ধ্যা ৭টা ২৪ মিনিটের পর থেকে সব ক’টি ট্রেনই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আসবে প্রতিদিনই। মেট্রো আধিকারিকরা জানিয়েছেন ব্যস্ত সময়ে যাত্রীদের বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ১ থেকে ২ টি ট্রেনের পরেই কবি সুভাষ-দক্ষিণেশ্বর মুখি ও দক্ষিণেশ্বর-কবি সুভাষ যাওয়ার ট্রেন থাকবে। মেট্রোর ভাড়াও একই থাকছে ন্যূনতম ৫ টাকা এবং সর্বোচ্চ ২৫ টাকা।
কাল থেকেই চলবে উত্তরের দক্ষিণেশ্বর থেকে দক্ষিণের কবি সুভাষ অভিমুখি মেট্রো। দক্ষিণেশ্বর থেকে বরাহনগরের ভাড়া পাঁচ টাকা। নোয়াপাড়ার পর্যন্ত ভাড়া ১০ টাকা এবং দমদম ও বেলগাছিয়া পর্যন্ত গেলে দিতে হবে ১৫ টাকা। দক্ষিণেশ্বর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত সব ভাড়াই পড়বে ২০ টাকা। তার পরের স্টেশন কালীঘাট থেকে দক্ষিণের প্রান্তিক স্টেশন কবি সুভাষ পর্যন্ত ভাড়া সর্বোচ্চ ২৫ টাকা।









