বঙ্গ পুলিশে ভরসা নেই! তাই এবার CBI অফিসারদের নিরাপত্তায় আধাসেনা মোতায়েন কেন্দ্রের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নবজরবন্দি ব্যুরোঃ বঙ্গ পুলিশে ভরসা নেই! বা রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তার উপর বিন্দুমাত্র ভরসা নেই কেন্দ্রীয় সরকারের। যে কারণে ভোট পরবর্তী হিংসার ঘটনায় তদন্ত করতে আসা সিবিআই-এর তদন্তকারী দলকে কেন্দ্রীয় নিরাপত্তায় মুড়ে ফেলল স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, চার সিবিআই-এর নিরাপত্তায় ৪ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ এবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সিবিআই-এর চারটি দলকে চারভাগে বিভক্ত হয়ে নিরাপত্তা প্রদান করবেন আধাসেনা বাহিনী। এর মধ্যে তিনটি কোম্পানি থাকবে দক্ষিণবঙ্গে, একটি যাবে উত্তরে।তা হলে বাংলার পুলিশের উপর ভরসা করতে পারছে না অমিত শাহের মন্ত্রক? তাই কেন্দ্রীয় গোয়েন্দাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের অনেকের বক্তব্য, বাংলায় ভোট পরবর্তী হিংসা দেখতে আসা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত টিমের সদস্যদের অভিজ্ঞতা বিশেষ ভাল নয়। আদালতের নির্দেশে যে কমিটি গঠন হয়েছিল তাঁর সদস্যদের হামলার মুখে পড়তে হয়েছিল কলকাতার বুকে যাদবপুরে। সেখানে যদি তাঁদের সঙ্গে চার-পাঁচজন কেন্দ্রীয় জওয়ান না থাকতেন তাহলে কী ঘটনা ঘটত বলা মুশকিল। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

7 11

সূত্রের খবর, বৃহস্পতিবার সিবিআই-এর তদন্তকারীরা কাজ শুরু করার পর থেকেই এই বাহিনী মোতায়েন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্যের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও বয়ান রেকর্ড মসৃণভাবে করা যায়, সেই জন্যই এই বিশেষ ব্যবস্থা।

যেখানে যেখানে সিবিআই আধিকারিকরা যাবেন, সেখানে সেখানে তাঁদের নিরাপত্তা দেবেন আধাসেনা জওয়ানরা। জানা গিয়েছে, সিবিআই-এর প্রতিনিধি দলের সামনে ও পিছনে এসকর্ট হিসেবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকবেন। ভোট পরবর্তী হিংসার মামলায় এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বঙ্গ পুলিশে ভরসা নেই! তাই এবার CBI অফিসারদের নিরাপত্তায় আধাসেনা মোতায়েন কেন্দ্রের

কারণ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেভাবে ক্রমাগত প্রশ্ন উঠেছে, তার মধ্যে কেন্দ্রের এই পদক্ষেপ কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর দিল্লি আস্থা রাখতে পারছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর