এবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার রাজ্য জয়ের পর এই প্রথমবার উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বরের প্রথম দিকে উত্তরবঙ্গে পা রাখতে পারেন বলে, সুত্রে খবর। তবে এখনো তারিখ নির্ধারন হয়নি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ভুয়ো আইনজীবী BJP নেত্রী! অভিযোগ লক্ষাধিক টাকা হাতানোর

নির্বাচনের আগে গোটা রাজ্য ঘুরেছেন মুখ্যমন্ত্রী। তবে নির্বাচনে জয়ের পর যাওয়া হয় নি উত্তরবঙ্গে। যদিও মাঝে একবার যাওয়ার কথা হলেও তা ভেস্তে যায় আবহাওয়ার কারণে। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত এলাকায় ছুটে গিয়েছেন তিনি। এর পর প্রবল বৃষ্টি ও জলাধার থেকে ছাড়া জলে বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু উত্তরবঙ্গের বেশকিছু কর্মসূচি তাঁর বাকি রয়ে গিয়েছে বলেই খবর।

এবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুত্রে খবর। 

এবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুত্রে খবর। 
এবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুত্রে খবর।

পাশাপাশি ভারী বৃষ্টিতে ভেসেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। ধস নেমেছে নানা জায়গায়। সেথানকার মানুষের পাশে দাঁড়াতে আগামী মাসেই উত্তরবঙ্গ যেতে পারেন মুখ্যমন্ত্রী। সূত্রের জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর, এবার উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের জন্য তিনি সেখানে থাকতে পারেন। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পাশাপাশি কিছু দলীয় কর্মসূচিও সারতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও সরকারিভাবে তাঁর সফরসূচি ঘোষণা করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর