ভুয়ো আইনজীবী BJP নেত্রী! অভিযোগ লক্ষাধিক টাকা হাতানোর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভুয়ো আইনজীবী BJP নেত্রী!  খাস কলকাতায় মামলা মিটিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জমা পড়েছিল বিজেপি নেত্রী  নাজিয়া ইলাহি খানের বিরুদ্ধে। তার পরেই আজ সকালে গিরীশ পার্ক থানার পুলিশ গ্রেপ্তার করেন তাঁকে।

আরও পড়ুনঃ আফগান নিয়ে সর্বদলীয় বৈঠক কেন্দ্রের, জানানো হল “অপারেশন নারীশক্তি” নিয়ে

নাজিয়া ইলাহি খানের উত্থানের গল্প বেশ অন্যরকম ছিল। তিন তালাকের বিরুদ্ধে আওয়াজ ওঠানো, মোদির কুশপুত্তলিকা পোড়ানো নাজিয়া ১৯ এর ভোটের আগে আচমকা বিজেপিতে ভিড়েছিলেন। অনেকেই মনে করেছিলেন বাংলায় সংখ্যা লঘু ভোটকে নিজেদের দিকে টানার জন্য মরিয়া গেরুয়া শিবির নাজিয়াদের দলে টানছে এই কারণেই।

ভুয়ো আইনজীবী BJP নেত্রী! অভিযোগ লক্ষাধিক টাকা হাতানোর
ভুয়ো আইনজীবী BJP নেত্রী! অভিযোগ লক্ষাধিক টাকা হাতানোর

সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য সভাপতির হাত থেকে পতাকা নেওয়ার ছবি বিদ্যমান। তার পর থেকে ধীরে ধীরে বিজেপির নেত্রী হয়ে ওঠেন তিনি। এবার ভুয়ো আইনজীবীর পরিচয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঞ্জিব আগরওয়াল নামের বাগুইহাটির এক ব্যাক্তি ২০২০ সালে অভিযোগ দায়ের করেন, তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা মেটানোর নামে প্রায় ৬ লাখ টাকা নিয়েছেন নাজিয়া।

ভুয়ো আইনজীবী BJP নেত্রী! অভিযোগ লক্ষাধিক টাকা হাতানোর
ভুয়ো আইনজীবী BJP নেত্রী! অভিযোগ লক্ষাধিক টাকা হাতানোর

কিন্তু নিষ্পত্তি হয়নি সেই মামলার। খটকা লাগতেই তিনি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনে চিঠি দেয় পুলিশ। তার পরেই জানা যায় তিনি কোন আইনজীবী নন। ্ভুয়ো টিকাকরণ কান্ডের দেবাঞ্জন ধরা পড়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো অফিসার, সাংবাদিক সহ বহু মানুষ ধরা পড়েছেন।

ভুয়ো আইনজীবী BJP নেত্রী! অভিযোগ লক্ষাধিক টাকা হাতানোর
ভুয়ো আইনজীবী BJP নেত্রী! অভিযোগ লক্ষাধিক টাকা হাতানোর

এবার সেই তালিকায় যোগ হল ভুয়ো আইনজীবী হিসেবে নাজিয়ার নাম। ওয়াকিবহাল মহলের মতে একেই ভোটের হারের পর থেকেই একে একে দুর্বল হচ্ছে গেরুয়া শিবিরের সংগঠন। দেবাঞ্জন কান্ডের পর তৃণমূলের নেতামন্ত্রীদের সঙ্গে তাঁর ছবি দেখিয়ে সুর চড়িয়েছিল বঙ্গ বিজেপি। এবার ভুয়ো পরিচয়ে তাঁদের দলের নেত্রী আটক হওয়ায় বেশ চাপে পড়বে বঙ্গ বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর