নজরবন্দি ব্যুরো: পৃথক রাজ্যের দাবি অবৈধ নয়, এবার এই কথা জানালেন দিলীপ ঘোষ। কিছুদিন আগেই বিজেপি সাংসদের পৃথক রাজ্যের দাবি নিয়ে তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি। পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। শুধু জন বার্লা নয়, রাঢ়বঙ্গের জন্য একই দাবি শোনা গিয়েছিল আর এক সাংসদ সৌমিত্র খাঁ’র গলাতেও।
দলের তরফে সেইসময় কড়া বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে আজ উত্তরবঙ্গে গিয়ে জন বার্লাকে পাশে বসিয়ে দিলীপ ঘোষ বলেন, “পৃথক রাজ্যের দাবি অবৈধ নয়। মানুষের অধিকারের জন্য পৃথক রাজ্যের দাবি তোলা অমূলক নয়।”


শনিবার সকালে জন বার্লাকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে বলেন, “আজ যদি উত্তরবঙ্গ, জঙ্গলমহল আলাদা রাজ্যের দাবি তোলে, তাহলে তার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন এই সব অঞ্চলে কোনও উন্নয়ন হয়নি?” তিনি জানান এখনও উত্তরবঙ্গ বা জঙ্গলমহলের মানুষকে শিক্ষা বা কর্মসংস্থানের জন্য বাইরের রাজ্যে যেতে হচ্ছে।
দিলীপের দাবি, “জন বার্লা একজন জনপ্রতিনিধি, তাই মানুষের কথা তুলে ধরা তাঁর কাজ।গোর্খাল্যান্ডের দাবি জিইয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সই করেছিলেন তখন কোনও দোষ হয়নি, আর আমরা মানুষের কথা তুলে ধরলেই বিচ্ছিন্নতাবাদী?” জন-সৌমিত্রদের এই দাবিকে সমর্থন করেছিলেন।
এবং তিনি বলেছিলেন, “রাজ্যের সার্বিক উন্নয়ন না হলে মানুষের বলার অধিকার আছে। সুযোগ এসেছে বলে আজ সবাই নিজের নিজের মতামত ব্যক্ত করেছেন। তাঁরা অত্যাচারিত, বঞ্চিত, শোষিত। তৃণমূল বা সিপিএম যারা এতদিন বাংলাকে শাসন করেছে, তাদের অপদার্থতার জন্য আজ বাংলার মানুষের মনে এই হতাশা এসেছে।”


পৃথক রাজ্যের দাবি অবৈধ নয়, জানালেন দিলীপ
তাঁর মতে, তৃণমূল আমলে কোনও উন্নয়নই হয়নি। খালি ডুয়ার্স, উত্তরকন্যা গড়লেই উন্নয়ন হয় না। তিনিও দাবি করেছিলেন, কেন রাজ্যের মানুষ নিজের রাজ্যে কাজ পাবেন না, কেন পরিবারের সঙ্গে তাঁরা থাকতে পারবেন না। কেন দিনের পর দিন পরিবার পরিজন ছেড়ে বাইরের রাজ্যে যেতে হবে বাংলার মানুষকে। তাই, পৃথক রাজ্যের দাবি অবৈধ নয়, জানালেন দিলীপ
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



