‘খেলা হবে’ বিপ্লব দেবের রাজ্যে, আজই ত্রিপুরায় দেবাংশু সহ একঝাঁক যুব মুখ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘খেলা হবে’ বিপ্লব দেবের রাজ্যে, বঙ্গ তৃণমূলের তরফ থেকে একথা জানানো হয়েছিল আগেই। বেশ জোরকদমে দল বাঁধতে শুরু করেছে ত্রিপুরার তৃণমূলও। এবার সেখানেই ‘খেলা’ ঘোরাতে যাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য্য সহ একঝাঁক যুব মুখ।

আরও পড়ুনঃ CPM নেতার কন্যার চোখে মমতাই ‘সেরা জননেত্রী’! শেষ কিস্তিতে বিশ্লেষণ অজন্তার

দিন কয়েক ধরেই বাংলা থেকে দলে দলে নেতা মন্ত্রীরা যাচ্ছেন ত্রিপুরায়। ২৩-এর ভোটের আগে রাজ্যের সমীক্ষা করতে গিয়েছিল আইপ্যাক তার পর থেকেই তঁদের আটকে রাখা নিয়ে একপ্রকার উত্তাল ছিল দুই দেশের রাজনৈতিক সমীকরণ। দফায় দফায় বাংলা থেকে নেতা মন্ত্রীরা গিয়েছেন সেখানে।

সোমবারই ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই আজ ত্রিপুরায় পা রাখছে একঝাঁক যুবমুখ। ২০২৩ এ বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। মুকুল রায় তৃণমূলে আসার পর থেকেই ফের সে রাজ্যে শক্তি বাড়ছে ঘাসফুল শিবিরের। মমতার দলের তরফ থেকে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে দেশ বিজয়ের লক্ষ্যে মমতার দলের পরবর্তী টার্গেট ত্রিপুরা।

'খেলা হবে' বিপ্লব দেবের রাজ্যে, আজই ত্রিপুরায় দেবাংশু সহ একঝাঁক যুব মুখ
‘খেলা হবে’ বিপ্লব দেবের রাজ্যে, আজই ত্রিপুরায় দেবাংশু সহ একঝাঁক যুব মুখ

সেই কাজেই দল বেঁধে নেমে পড়েছেন সকলে। ইতিমধ্যে বিজেপির একাংশ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে। সূত্রের খবর, খুব শীঘ্রই ত্রিপুরার বিজেপি বিধায়করা রাজ্যে এসে দেখা করতে পারেন তৃণমূল শীর্ষ নেতাদের সাথে। এই প্রসঙ্গে সুখেন্দু শেখর জানিয়েছেন, “সব জায়গায় ক্ষোভ-বিক্ষোভ থাকে৷ রাজনীতিতে অজাতশত্রু বলে কিছু হয় না। আজ যারা বিজেপিতে থেকে ত্রিপুরায় তাদের বিরোধিতা করছে তারা একটা সময় কংগ্রেসে ছিল। তারপরে এসেছিল তৃণমূল কংগ্রেসে। ফলে চেনা জানার জমি তৈরিই আছি। তাদের নিয়ে অবশ্যই আলোচনা হতে পারে।”

‘খেলা হবে’ বিপ্লব দেবের রাজ্যে, ত্রিপুরার বিজেপি বিধায়করাও তৃণমূলের সঙ্গে কথা বলতে আসতে পারেন বাংলায় 

'খেলা হবে' বিপ্লব দেবের রাজ্যে, আজই ত্রিপুরায় দেবাংশু সহ একঝাঁক যুব মুখ
‘খেলা হবে’ বিপ্লব দেবের রাজ্যে, আজই ত্রিপুরায় দেবাংশু সহ একঝাঁক যুব মুখ

ইতিমধ্যে ত্রিপুরা জুড়ে গান বাজছে  ‘ত্রিপুরা কইতাসে মমতা দি আইতাসে।’ তার মধ্যেই রেশ আরও বাড়াতে আজই যাচ্ছেন একঝাঁক যুব মুখ। বাংলায় ভোটের আগে দেবাংশুর ‘খেলা হবে’ যথেস্ট প্রভাব ফেলেছিল। জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিল গান এবং স্লোগান, বিতর্ক থেকে বাকি রাজনৈতিক দলের মধ্যেও বেশ সাড়া ফেলেছিল এই স্লোগান। এবার ত্রিপুরাতেও সেই সাড়া ফেলবে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত