প্রাণহানির আশঙ্কা, খুনের হুমকি মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-কে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাণহানির আশঙ্কা, খুনের হুমকি দেওয়া হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-কে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পাঞ্জাব পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, চণ্ডীগড়ের মোহালিতে একটি পাবলিক গাইড ম্যাপের ওপর মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর ছবি দেখতে পাওয়া যায়।

আরও পড়ুনঃ গ্রেফতার মুম্বই হামলার মূলচক্রী জাকিউর রহমান লাকভি।

এবং তাতে লেখা ছিল, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-কে খুন যে করবে তাঁকে দশ লক্ষ ডলার দিয়ে পুরস্কৃত করা হবে। এর পরই অতি সক্রিয়তার সাথে তদন্ত শুরু করে পুলিশ। ৫০৪, ৫০৬, ১২০বি, ৩৪ ধারায় এবং পঞ্জাবের প্রিভেনশন অব ডিসপ্লেসমেন্ট অব প্রপার্টি অর্ডিন্যান্সের ৩, ৪, ৫ উপধারায় মামলা দায়ের করেছে পাঞ্জাব পুলিশ।

প্রাণহানির আশঙ্কা, জানা গেছে, ঘটনার তদন্তে  যুক্ত করা হয়েছে সাইবার ক্রাইম শাখারকে। খতিয়ে দেখা হচ্ছে নিকটস্থ সিসিটিভি ক্যামেরা ফুটেজ। পুলিশ জানিয়েছে, পাবলিক গাইড ম্যাপটি ওই জায়গায় আগে ছিল না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত