গ্রেফতার মুম্বই হামলার মূলচক্রী জাকিউর রহমান লাকভি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : গ্রেফতার মুম্বই হামলার মূলচক্রী জাকিউর রহমান লাকভি। ২৬/১১-র মুম্বাই হামলার মূলচক্রী জাকিউর রহমান লাকভি। সন্ত্রাসে আর্থিক মদতে এক মামলার সূত্রে সূত্রে লস্কর-ই-তইবার কমান্ডারকে এদিন লাহোর থেকে আটক করা হয়। আর তাঁর বিরুদ্ধেই সন্ত্রাসের জন্য গঠিত এক তহবিলের অর্থে ডিসপেন্সরি চালানোর অভিযোগ। ফলে,তাকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দিয়েছে রাষ্ট্রসংঘ। উল্লেখ্য ৬ বছর জেলে থাকার পর ২০১৫ সালে মুক্তি পায় লকভি।

আরও পড়ুনঃ আদালতের ভর্ৎসনার মুখে কঙ্গনা, আইন বিরোধী কাজের অভিযোগ।

তারপর থেকেই নানা সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এবার ‘’পাঞ্জাব কাউন্টার টেরর ডিপার্টমেন্ট’ অভিযোগ দায়ের করল তার বিরুদ্ধে। কয়েকদিন আগেই লকভিকে মাসিক দেড় লক্ষ পাকিস্তানি টাকা দেওয়ার অনুমতি দিয়েছিল রাষ্ট্রসংঘ।

তাকে অর্থ সাহায্য করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ কমিটির কাছে আরজি জানিয়েছিল পাক সরকার। তা মেনে নেয় ১২৬৭ স্যাংশান কমিটি। খাবার, ওষুধ, আইনজীবী, পরিবহণ ও অন্যান্য খরচ বাবদ ওই অর্থ বরাদ্দ করা হয়েছিল তাকে। আর এই সিদ্ধান্তে ভারত এই কড়া নিন্দা করেছিল।

গ্রেফতার মুম্বই হামলার মূলচক্রী জাকিউর রহমান লাকভি। প্রসঙ্গত, এর মধ্যে আর্থিক দুর্নীতি সংক্রান্ত অ্যাকশন প্ল্যা‌নগুলি মেনে চললেও যে ছ’টি তারা এখনও মেনে চলতে পারেনি সেগুলি সবই সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার বিষয়ে। আপাতত তাই সেদিকেই নজর দিয়েছে ইসলামাবাদ। লকভির গ্রেপ্তারিও সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন