নজরবন্দি ব্যুরোঃ আদালতের ভর্ৎসনার মুখে কঙ্গনা। ২০২০ সেপ্টম্বরে একদিনের নোটিশে ভেঙ্গে দেওয়া হয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের অফিস। ওই ঘটনার পর BMC-এর বিরুদ্ধে অভিনেত্রী কোর্টে দ্বারস্থ হন। এবং সেই মামলায় জয় হয়েছিল তাঁর। সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এর পর কঙ্গনা পুনরায় আদালতে দ্বারস্থ হন বিএমসি তাঁর বাসস্থানে ভেঙ্গে দিতে পারে এই আশঙ্কা নিয়ে।
আরও পড়ুনঃ অসুস্থ সৌরভ গাঙ্গুলি, ভর্তি হাসপাতালে


আদালতের ভর্ৎসনার মুখে কঙ্গনা। কিন্তু আদালতের তরফে সেই আর্জিকে খারিজ করে দেওয়া। আদালতের তরফে বলা হয়েছে, অভিনেত্রী তাঁর তিনটি ফ্ল্যাটকে একত্রিত করেছেন। যা আইন বিরোধী। গত ১৭ ডিসেম্বর মু্ম্বইয়ের এক সিভিল আদালতের বিচারক এলএস চৌহান জানান, কঙ্গনা তিনটি ফ্ল্যাটকে জুড়ে প্যাসেজে রদবদল করেছেন। শনিবার সকালে টুইট করে আদালতের এই অভিযোগ অস্বীকার করেছেন কঙ্গনা।
এদিন কঙ্গনা মহারাষ্ট্র সরকারকে কটাক্ষ করে ‘মহাবিনাশকারী’ বলেন। অভিনেত্রী টুইটে লেখেন, ‘‘এসব মহাবিনাশকারী সরকারের দ্বারা তৈরী করা এক মিথ্যা জাল প্রোপাগান্ডা। কোনও ফ্ল্যাটকে একত্রিত করিনি আমি। গোটা বিল্ডিংটাই ওভাবে তৈরি হয়েছে। বিল্ডিংটির প্রতি তলায় একটি করে অ্যাপার্টমেন্ট রয়েছে। ওই ভাবেই আমি ফ্যাট কিনেছি। তিনি বলেন, বিএমসি ওই বিল্ডিংয়ের মধ্যে শুধু আমাকেই হয়রান করছে। এই নিয়ে তিনি আরও উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন।’’







