অসুস্থ সৌরভ গাঙ্গুলি, ভর্তি হাসপাতালে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : অসুস্থ সৌরভ গাঙ্গুলি, ভর্তি হাসপাতালে। শনিবার আচমকা অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সকালে বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। ঠিক কোন কারণে সৌরভ আচমকা ব্ল্যাক আউট হয়ে গিয়েছেন, সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নিজের সাফ করা চেয়ারে বসেই দফতর চালাবেন ‘বল্লি চেচি’। সমতার সমীকরনে নজির গড়ছে কেরল।

এদিকে তাঁর আচমকা অসুস্থ হওয়ায় সৌরভ অনুগামীদের মধ্যে চিন্তার ছায়া নেমে এসেছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে এর্মাজেন্সিতে তাঁকে দেখছেন চিকিৎসরা। আপাতত প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠা গিয়েছে। তবে ঠিক কোন কারণে এই ব্ল্যাক আউট তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। উল্লেখ্য, এর আগে কখনও এরকম সমস্যার মধ্যে তিনি পড়েননি বলেই পরিবার সূত্রে খবর।

অসুস্থ সৌরভ গাঙ্গুলি, সূত্র আরও জানাচ্ছে, গতকাল রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন মহারাজ। আজ সকালে জিম করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত