নিজের সাফ করা চেয়ারে বসেই দফতর চালাবেন ‘বল্লি চেচি’। সমতার সমীকরনে নজির গড়ছে কেরল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ভোটের ফলাফলের পর পদ নির্বাচনে একের পর এক চমক দিচ্ছে কেরল। আর কেরলের একের পর এক সিদ্ধান্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে গোটা দেশকে, সমতা বজায় এর সমীকরণ। একদিকে তরুণ প্রজন্মকে তুলে আনা,অন্যদিকে জনপ্রিয় মুখেডের খেটে খাওয়া মানুষের প্রতীক করা। কেরল পথ দেখাচ্ছে গোটা দেশকে।

আরও পড়ুন: রাজধানীর মেয়র ২১-এর তরুণী! সিপিআইএম বঙ্গ ব্রিগেডকে পথ দেখাচ্ছে কেরল।

কেরলের কল্লোম জেলার পাতানাপুর ব্লক পঞ্চায়েতের দিকে তাকিয়ে এই মুহূর্তে সবাই। সেখানে জনপ্রিয় মুখ আনন্দবল্লি। ঘরদোর সাফ সাফাই করাই তাঁর কাজ।এতদিন ধরে যে দফতরের সব চেয়ার সাফ করতেন তিনি,আজ সেই চেয়ার গুলির একটি তেই তাঁকে বসাতে চলেছে কেরল সরকার। ব্লক পঞ্চায়েতের সকলের চেনা মুখ তিনি। ব্লক পঞ্চায়েত ছাড়া ব্লক অফিসের বাকি দফতরেও সাফ সাফাই করতেন ‘ বল্লি চেচি ‘।

গত ১০ বছর ধরে অস্থায়ী পদে কাজ করার পর এখন সেখানেই একটি দফতর সামলাবেন তিনি। স্বপ্নেও এসব ভাবতে না পারা আনন্দ বল্লির এখন চোখে জল – ” স্বপ্নেও ভাবিনি কখনো আমার জীবনে এমন ঘটতে পারে। একমাত্র আমাদের দলেই এটা সম্ভব। পার্টির এই ঋণ শোধ হবেনা কোনোদিন।” সত্যিই কেরলই করে দেখাচ্ছে । শুধু আনন্দ বল্লি নন,ভোটের পর কেরলের বিভিন্ন পদে এখন মহিলাদের উজ্জ্বল উপস্থিতি তাক লাগাচ্ছে গোটা দেশকে। কদিন আগেই খবরের শীর্ষে উঠে এসেছিলেন তিরুনন্তপুরম এর মেয়র অর্যা রাজেন্দ্র। সর্ব কনিষ্ঠ মেয়র তিনি।

আবার অরুভাপালম এর সভাপতি হয়েছেন রেশমা মরিয়ম জয়। সবে ২১ এর কোঠায় রেশমা। রেশমা এসেফাই এর জেলা নেত্রী। অন্যদিকে পালক্কাড এর মালমপোঝুয়ায় পঞ্চায়েত এর দায়িত্বে এম এ এর প্রথম বর্ষের ছাত্রী। এগুলো উদাহরণ। বয়স আর অভিজ্ঞতাকে হাতিয়ার করছে কেরল। চাইছে তরুণ প্রজন্ম উঠে আসুক সর্বস্তরে,উঠে আসুক খেটে খাওয়া মানুষের দল। কেরলের সিপিএম এর ভারপ্রাপ্ত রাজ্য সম্পাদক এ বিজয়রাঘবনের মতে “খেটে খাওয়া মানুষ আর তরুণ প্রজন্মের সংমিশ্রণে আমরা নির্বাচনের প্রার্থী বাছাই করেছি। তাঁদেরই স্থানীয় প্রশাসনের দায়িত্বে দেওয়া হচ্ছে।”

নিজের সাফ করা চেয়ারে বসেই দফতর চালাবেন বল্লি চেচি, আর যাঁর দিকে তাকিয়ে গোটা রাজ্য, কী বলছেন সেই বল্লি চেচি। “অস্থায়ী কাজটা ছেড়ে দেবী। পঞ্চায়েত এর কাজই সর্বত ভাবে করবো।এখানে বেশ কিছু জায়গায় জলের সমস্যা আছে সমাধান করতে হবে ,মহিলাদের সুরক্ষা সমাধান করতে হবে দ্রুত।” কেরলের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছে দেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত