সাগ্নিকের একাধিক সম্পর্ক ছিল, পল্লবীর মৃত্যু নিয়ে উঠে আসছে অনেক প্রশ্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাছের মানুষের একাধিক পরকীয়া সম্পর্ক কি আত্মহত্যার পথে ঠেলে দিল অভিনেত্রী পল্লবীকে। তাহলে পল্লবী দের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে ভূমিকা রয়েছে পল্লবীর প্রেমিক সাগ্নিকের? পুলিশি জেরায় সাগ্নিকের জীবনযাপন নিয়ে উঠে আসছে একের পর এক নতুন তথ্য।

আরও পড়ুনঃ আত্মহত্যা করেছেন অভিনেত্রী পল্লবী, প্রাথমিক রিপোর্ট তাই বলছে, তবে সাগ্নিকের বয়ান যাচাই করা হচ্ছে

পল্লবীর পরিবারের অবশ্য অভিযোগ, সাগ্নিকের সম্পর্ক ছিল পল্লবীরই দুই বান্ধবীর সঙ্গে। ফলে প্রশ্ন উঠেছে সম্পর্কের এ হেন টানাপড়েনের জেরেই কি চরম পদক্ষেপ করলেন পল্লবী? কাছের বন্ধুর থেকে আঘাত পেয়ে কি আত্মহত্যার পথ বেছে নেন তিনি? পল্লবীর বাবার অভিযোগ গরফার ফ্ল্যাটে একসঙ্গে থাকার সময় পল্লবীর এক বান্ধবীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাগ্নিক।

সাগ্নিকের একাধিক সম্পর্ক ছিল, পল্লবীর মৃত্যু নিয়ে উঠে আসছে অনেক প্রশ্ন

এমনকি অভিনেত্রীর অনুপস্থিতিতে তার বান্ধবী সেই ফ্লাটে আসতেন বলে অভিযোগ। সম্ভবত পল্লবী তাদের সম্পর্কের কথা জেনে যাওয়াতেই এই মনোমালিন্য। কারণ সাগ্নিক পুলিশি জেরায় স্বীকার করেছেন শনিবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। অপরদিকে প্রেমিক সাগ্নিক ইউ জানিয়েছে তিনি পল্লবীর সঙ্গে থাকতে চেয়ে ছিলেন।

14 11
সাগ্নিকের একাধিক সম্পর্ক ছিল, পল্লবীর মৃত্যু নিয়ে উঠে আসছে অনেক প্রশ্ন

সেই জন্য বিবাহ বিচ্ছেদের আইনি পদক্ষেপ করেছিলেন সাগ্নিক । একদিকে বিবাহিত সাগ্নিক লিভ ইন এ থাকতেন পল্লবীর সাথে আবার লিভ ইন এ থাকার সময় পল্লবী বান্ধবীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়া। এই সব কিছু মেনে নিতে পারেননি পল্লবী । সেই জন্যেই কি কাছের লোকের কাছ থেকে এরকম আঘাতই তাকে এগিয়ে দিলো আত্মহত্যার দিকে।

3 17

সাগ্নিকের একাধিক সম্পর্ক ছিল, পল্লবীর মৃত্যু নিয়ে উঠে আসছে অনেক প্রশ্ন

অভিনেত্রীর মৃত্যু নিয়ে এই রকম হাজারো প্রশ্ন উঠে আসছে। এছাড়াও অভিনেত্রীর মৃত্যু নিয়ে তার সহকর্মীরা ও সন্দেহ প্রকাশ করেছে গতকালই। ফলে সবকিছু নিয়ে পারস্পারিক দাবি ও পাল্টা দাবি উঠছে। আর ততই ঘনাচ্ছে রহস্য।

1 16

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত