আত্মহত্যা করেছেন অভিনেত্রী পল্লবী, প্রাথমিক রিপোর্ট তাই বলছে, তবে সাগ্নিকের বয়ান যাচাই করা হচ্ছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, বছর ২৫-এর পল্লবী দে-র রহস্যমৃত্যুর ধোঁয়াশা এখনও কাটেনি।তাঁর আচমকা মৃত্যুর খবরে হতবাক সহকর্মী, বন্ধুবান্ধব থেকে অনুরাগীরা। রবিবার পল্লবীর মৃত্যু ঘিরে তাঁর পরিবার দাবি করেছিলেন, অভিনেত্রী আত্মহত্যা করেননি। তাঁকে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পল্লবীর মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ সুতপা-সুশান্তের ঘনিষ্ঠতার প্রমাণ দিয়ে ফেসবুকে পোস্ট, কিছু প্রশ্ন সুতপার পরিবারকে

তবে অভিনেত্রীর প্রেমিক সাগ্নিকের বয়ান যাচাই করে দেখছে পুলিশ। গড়ফার গাঙ্গুলিপুকুর এলাকার বহুতলে থাকতেন পল্লবী। সাগ্নিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। দু’জনে একই ফ্ল্যাটে থাকতেন। রবিবার সকালে সাগ্নিকই পল্লবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তরুণ অভিনেত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

আত্মহত্যা করেছেন অভিনেত্রী পল্লবী

পল্লবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পর থেকেই সাগ্নিককে জেরা করতে শুরু করে পুলিশ। ইতিমধ্যেই তাঁর ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাগ্নিক স্বীকার করেছেন, শনিবার এবং রবিবার সকালেও তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। এরপরই সকালে সিগারেট খেতে বাইরে বেরিয়েছিলেন তিনি। ফিরে এসেই পল্লবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

আত্মহত্যা করেছেন অভিনেত্রী পল্লবী

এদিকে পল্লবীর পরিবারের দাবি, সাগ্নিক দিনকয়েক আগে আচমকা অন্য কাউকে বিয়ে করে ফেলেছিলেন। সে কথা পল্লবী জানতেন না। পরে তা জানতে পেরেই অশান্তি চরমে ওঠে। সাগ্নিকের বিরুদ্ধে মারধরের অভিযোগও উঠেছে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাগ্নিক।

3 16

আত্মহত্যা করেছেন অভিনেত্রী পল্লবী, প্রাথমিক রিপোর্ট তাই বলছে, তবে সাগ্নিকের বয়ান যাচাই করা হচ্ছে

পুলিশকে দেওয়া বয়ানে নাকি পল্লবীর প্রেমিক জানিয়েছেন, আর্থিক কারণেই প্রবল চিন্তিত ছিলেন পল্লবী। গাড়ি-সহ একাধিক জিনিস ইএমআই-তে কিনেছিলেন তিনি। কিন্তু ‘মন মানে না’ সিরিয়ালের পর তেমন কোনও কাজ পাচ্ছিলেন না। তাই ইএমআই কীভাবে শোধ করবেন বুঝে উঠতে পারছিলেন না। তিনি বারবার পল্লবীকে বোঝানের চেষ্টা করেছেন বলেও দাবি সাগ্নিকের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত