ভোটের মুখে ফের বদলি! রাজ্য পুলিশের ডিজি, চার জেলার জেলাশাসক, রাজ্য নির্বাচন কমিশনের দুই আধিকারিকের পর এবার কমিশনের নজরে তৃণমূল বিধায়কের পুলিশ স্বামী। মঙ্গলবার রাজ্য শাসক দলের বিধায়ক লাভলি মৈত্রের স্বামী ডিসিপি সৌম্য রায়কে সরাল নির্বাচন কমিশন । বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, তাঁকে ভোট সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ আরাবুলের, আদালতের দ্বারস্থ খোদ তৃণমূল নেতা!

কমিশনের তরফে সৌম্যকে সরানোর কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অবিলম্বে আইপিএস সৌম্যকে কলকাতা পুলিশের দক্ষিণ-পশ্চিম বিভাগের (বেহালা) ডিসি পদ থেকে সরিয়ে কোনও অ-নির্বাচনী পদে রাখতে হবে।

তাঁকে যে পদে বদলি করা হবে, তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়ার কোনও সম্পর্ক থাকবে না। উল্লেখ্য, লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই গোটা দেশে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। এই মডেল কোড অব কন্ডাক্ট কার্যকর থাকাকালীন নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা ন্যস্ত থাকে।
লাভলি মৈত্রের স্বামী ডিসিপি সৌম্য রায়কে সরাল নির্বাচন কমিশন, থাকবেন না ভোটের কাজেও

যার বলে প্রয়োজন অনুযায়ী অফিসার, আমলা, পুলিশকর্তাদের বদলি করতে পারে নির্বাচন কমিশন। সেই মতোই এবার তৃণমূলের তারকা বিধায়ক লাভলী মৈত্রর স্বামীকে বদলির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।



