বিতর্ক যেন তাঁর পিছুই ছাড়ে না! লোকসভা নির্বাচনের মুখে কলকাতা পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের করেছেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ৪ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে।
আরও পড়ুন: দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছেন লকেট, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের


কলকাতা পুলিশের কাছে আরাবুলের আইনজীবী জানতে চান, তাঁর মক্কেলের নামে মোট ক’টি মামলা রয়েছে? এই প্রশ্নের উত্তর না পেয়েই আদালতে পুলিশের বিরুদ্ধে মামলা করেন ভাঙড়ের তৃণমূল নেতা। অভিযোগ, গ্রেফতার করার পর আরও দুটো মামলায় যুক্ত করা হয় আরাবুলের নাম! তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ, সাফ বলছেন আরাবুল।

গত ৮ ফেব্রুয়ারি তোলাবাজি ও খুনের অভিযোগে গ্রেফতার হন আরাবুল ইসলাম। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ ১৫ জুন, খুন হন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা। এই ঘটনার আট মাস পর কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন আরাবুল।



পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ আরাবুলের, আদালতের দ্বারস্থ খোদ তৃণমূল নেতা!
সেই সময় মহিউদ্দিন মোল্লা খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সেখানের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকী বারংবার সরব হয়েছেন এই খুনের বিরুদ্ধে। আরাবুল ইসলামের বিরুদ্ধেই সরাসরি অভিযোগ ছিল তাঁর।আরাবুলের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার তোলাবাজিরও অভিযোগ ওঠে। পুলিশ সেই ধারাও যুক্ত করে। আরাবুলের বক্তব্য, রোজই নিত্য নতুন মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ! সেই কারণেই আদালতে পাল্টা মামলা করলেন আরাবুল।








