আবার বদলে গেল রাজ্যের লকডাউনের দিন ক্ষণ।দেখে নিন নতুন তারিখ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবার বদলে গেল রাজ্যের লকডাউনের দিন ক্ষণ। এই নিয়ে তৃতীয় বার। মুখ্যমন্ত্রী যে তারিখ ঘোষণা করেছিলেন তার মধ্যে কিছু দিন পরিবর্তন করা হয়েছিলো সেই দিন ১ ঘণ্টার মধ্যে তারপর আবার রাতের দিকে ফের সেই তারিখ পরিবর্তন করা হয় আবার।

আরও পড়ুনঃ কেন্দ্রের নয়া শিক্ষানীতি নিয়ে তোপ পার্থ-র। কমিটি গঠন রাজ্য সরকারের।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, বকরি ইদ, রাখি পূর্ণিমা, স্বাধীনতা দিবস ইত্যাদি মাথায় রেখেই কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সোমবার নবান্নের তরফে ফের জানানো হল, পূর্ব ঘোষিত দিনে কিছু বদল আনা হয়েছে।

আগস্টের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ ও ৩১ তারিখ বাংলায় সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। কিন্তু আবার তা পরিবর্তন করা হল এবার সব পাল্টে এই মাসের লকডাউনের নতুন দিন হল ৫ (বুধবার), ৮

(শনিবার), ২০ (বৃহস্পতিবার), ২১ (শুক্রবার), ২৭ (বৃহস্পতিবার), ২৮ (শুক্রবার) এবং ৩১ সোমবার হবে পূর্ণ লকডাউন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর