দাদার বায়োপিক, সৌরভের চরিত্রে নতুন স্টার? শুটিং শুরু কবে? বড় আপডেট দিনেল স্ত্রী ডোনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বায়োপিকের চিত্রনাট্যের কাজে গত ২৩ জানুয়ারি মুম্বই উড়ে গিয়েছিলেন মহারাজ। সেখানে গিয়ে লাভ ফিল্মসের অন্যতম কর্ণধার অঙ্কুর গর্গের সঙ্গে আলোচনার পর চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু এই চিত্র নত্র নিজে লিখছেন না সৌরভ।

আরও পড়ুনঃ ফের বিপাকে কাম্বলি! মদ্যপ অবস্থায় বউকে পেটালেন সচিনের বন্ধু

জানা গিয়েছে জীবনের অনেক অজানা কাহিনী তিনি গল্পের ছলে বলে গিয়েছেন ক্যামেরার সামনে সেগুলো কে রেকর্ড করা হয়েছে এবং সেগুলো দেখেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হল ভারত অধিনায়ক এর চরিত্রে অভিনয় করবেন কে? এই লাখ টাকার প্রশ্নে সৌরভের পছন্দের তালিকায় ছিল রানবির কাপুর। মাঝে ঋত্বিক এর নাম শোনা গিয়েছিল।

দাদার বায়োপিক, সৌরভের চরিত্রে নতুন স্টার? শুটিং শুরু কবে? বড় আপডেট দিনেল স্ত্রী ডোনা
দাদার বায়োপিক, সৌরভের চরিত্রে নতুন স্টার? শুটিং শুরু কবে? বড় আপডেট দিনেল স্ত্রী ডোনা

কিন্তু বিশেষ সূত্র থেকে খবর এই মুহূর্তে দাদার চরিত্রে অভিনয়ের জন্য দৌড়ে রয়েছেন কার্তিক আরিয়ান। এই নিয়ে কথা বলতে গিয়ে দাদার স্ত্রী ডোনা গাঙ্গুল্লী জানান, “সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, সেটা তো সিনেমার পরিচালক কিংবা প্রযোজকই বলতে পারবেন। তাঁদের হাত দিয়েই তো এই সিনেমা জন্ম নেবে।”

20 1

এরপর ডোনা ফের যোগ করেছেন, “আমার ফেবারিট তো অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খান। কিন্তু সেটা তো সম্ভব নয়। কারণ ২৪ বছরের সৌরভকে সিনেমায় পর্দায় ফুটিয়ে তুলতে হবে। তাছাড়া সময়ের সঙ্গে সিনেমায় সৌরভের ‘লুক’-ও বদলে যাবে। তাই সেটা মেনেই নায়ককে বেছে নেওয়া হবে।” চিত্রনাট্য নিয়ে ডোনা জানান, “সৌরভ খুবই ব্যস্ত। তবুও চিত্রনাট্যের যাবতীয় ব্যাপার নিজেই দেখছে।

পুরো বিষয়টা এক ছাতার তলায় নিয়ে আসা খুব সহজ নয়। এটা সময় সাপেক্ষ বিষয়। তাই সবাইকে অপেক্ষা করতেই হবে।” কিন্তু সিনেমার পর্দায় কীভাবে তাঁর জীবনের লম্বা জার্নি ফুটিয়ে তোলা হবে? শোনা যাচ্ছে, ময়দানে গিয়ে ক্রিকেট পাঠ থেকে শুরু করে বাংলা ও ভারতীয় দলে সুযোগ পাওয়া থেকে শুরু হতে পারে এই সিনেমা।

তাছাড়া গ্রেগ চ্যাপেলের জমানায় দল থেকে বাদ যাওয়া থেকে শুরু করে বিসিসিআই সভাপতি হওয়ার বিভিন্ন দিক সিনেমায় তুলে ধরা হতে পারে। অর্থাৎ বেশ বোঝা যাচ্ছে বাইশ গজে ও মাঠের বাইরে সৌরভের লড়াই ও কামব্যাক করে ফিরে আসাই এই সিনেমার ‘ইউএসপি’ হতে চলেছে।

দাদার বায়োপিক, সৌরভের চরিত্রে নতুন স্টার? শুটিং শুরু কবে? বড় আপডেট দিনেল স্ত্রী ডোনা

21 1

সুত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে দূর্গাপুজোর পরেই শুরু হবে শুটিং। যদিও এই বিষয়ে সৌরভ কিংবা তাঁর ঘনিষ্ঠদের তরফ থেকে কোনও বার্তা পাওয়া যায়নি। শোনা যাচ্ছে এই বায়োপিক নিয়ে সৌরভের সঙ্গে প্রোডাকশন হাউসের কর্তাদের আরও বেশ কয়েকবার আলোচনা হতে পারে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত