CR 7 vs Messi: বিরলতম রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ১০ কোটির ব্যাবধানে পিছিয়ে মেসি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাত্র ৩৭ বছরের জীবনে কত যে রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার ইয়ত্তা নেই। কিন্তু এবার তিনি যে রেকর্ড গড়লেন তা সারা পৃথিবীর মধ্যে বিরলতম। ইন্সটাগ্রামে ৪০০ মিলিয়ন ফলোয়ার্স সংখ্যার গণ্ডী পেরিয়ে গেলেন সিআর সেভেন। যদিও ইন্সটাতে আগে থেকেই ছিল তাঁর ফলোয়ার্স ছিল সবচেয়ে বেশি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে নতুন এক রেকর্ড গড়লেন রোনাল্ডো।

আরও পড়ুনঃ ফের হাসপাতালে ফুটবল সম্রাট পেলে, চিন্তায় অনুরাগীরা

গত রাতে ৪০০ মিলিয়ন অর্থাৎ ৪০ কোটি ফলোয়ার ছাড়িয়েছে তার ইনস্টাগ্রামে। এই মুহুর্তে তাঁর ইন্সটাগ্রাম প্রফাইল বলছে মাত্র ২৪ ঘন্টার ব্যাবধানে তাঁর ফলোয়ার্স বেড়েছে আরও ৪০ লাখ। অর্থাৎ এই মুহুর্তে ক্রিসচিয়ানোর ফলোয়ার্স সংখ্যা ৪০ কোটি ৪০ লক্ষ। যদিও রোনাল্ডো জানিয়েছেন, এখানেই থামতে চান না তিনি। তাঁর আশা, আরও ১০-২০ কোটি ছাড়িয়ে যাবে ফলোয়ারের সংখ্যা।

৩৭ বছর বয়সী এই তারকার ফলোয়ারের সংখ্যা এখন ৪০৪ মিলিয়ন। ইনস্টাগ্রামে নতুন এক মাইলফলক ছুঁয়ে তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও প্রকাশ করেছেন। সোমবার রাতে প্রকাশিত ৩০ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি বলেন, ‘হ্যালো বন্ধুরা, ৪০ কোটি! বাহ, কি দারুণ একটা সংখ্যা! এখন আমি বলতেই পারি সুউউউউউ (রোনালদোর বিশেষ উদযাপন)।’

ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যার দিক থেকে সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও স্পোর্টিং লিসবন তারকার পরে আছেন কাইলি জেনার। যুক্তরাষ্ট্রের এই মডেল ও টিভি ব্যক্তিত্বের ফলোয়ার সংখ্যা ৩১ কোটি ২০ লাখ। তবে রোনালদো যে এর চেয়ে বেশি তৃপ্তি পাবেন পরের ব্যক্তির ফলোয়ার দেখে, তা বলাই বাহুল্য। এ তালিকার তিনে আছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৩০ কোটি ৮০ লাখ।

বিরলতম রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ১০ কোটির ব্যাবধানে পিছিয়ে মেসি

বিরলতম রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ১০ কোটির ব্যাবধানে পিছিয়ে মেসি
বিরলতম রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ১০ কোটির ব্যাবধানে পিছিয়ে মেসি

রোনাল্ডো আরও জানান, ইনস্টাগ্রামে এই মাইলফলক ছোঁয়ার মুহূর্তটা তার জন্যও দারুণ। বলেন, ‘এটা দুর্দান্ত, আমার জন্য দারুণ একটা মুহূর্ত। আপনারা ছাড়া এটা সম্ভব ছিল না মোটেও। হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে বলতে চাই ধন্যবাদ। এমনটা ধরে রাখুন আপনারা।’ তাঁর কথায়, ‘আমার জীবনের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করব আমি। আমার জীবনের সবকিছুই ভাগ করবো, কারণ আপনারা এর যোগ্য। আপনাদের আরও একবার ধন্যবাদ। এবার আরও ১০-২০ কোটি ছুঁয়ে ফেলা যাক!’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত