নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকমাস আগেই সমস্ত রকমের শারীরিক সমস্যা কাটিয়ে নিজের ঘরে ফিরেছিলেন কিংবদন্তি তারকা পেলে। এবার মূত্রনালির সংক্রমণ নিয়ে ফের হাসপাতালে ফুটবল সম্রাট। আগের শুক্রবারই ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই কোলন টিউমরের চিকিৎসার জন্যই এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই তারকা কে। সেবার ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন পেলে। ফের অসুস্থ হওয়ায় চিন্তায় আপামর ফুটবল অনুরাগীরা।
আরও পড়ুনঃ ভারতীয় দলে কী এবার বোলিং কোচ হিসাবে আসতে পারেন অজিত আগরকর? জল্পনা তুঙ্গে


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন ফুটবল সম্রাট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েদিনের মধ্যেই হাসপাতাল থেকে বাড়িতে ফেরানো হবে তাকে। উল্লেখ্য, বিগত কিছুমাস ধরেই ঘনঘন হাসপাতাল থেকে বাড়িতে যাতায়াত চালাচ্ছেন পেলে। যা নিয়ে রীতিমতো চিন্তায় তার পরিবারবর্গ।
ফের হাসপাতালে ফুটবল সম্রাট, উদ্বেগে ফুটবলপ্রেমীরা

পূর্বে মলাশয়ে টিউমার ধরা পড়ার কথা সামনে আসতেই তাকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল অনেকের মধ্যে। তবে কোনরকম কালবিলম্ব করেনি চিকিৎসকরা। দ্রুত অপারেশন চালিয়ে শরীর থেকে আলাদা করা হয় সেই টিউমার। তবে করোনা পরিস্থিতির জেরে বহুদিন বাড়ির বাইরে না আসতে পারলেও নেটমাধ্যমে অ্যাকটিভ থেকেছেন তিনি। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছিলেন, ‘আমি অজ্ঞান হয়ে যাইনি। সবাইকে জানাই, আমার শারীরিক অবস্থা ভালো। সুস্থ আছি। এবারও প্রত্যেকের প্রার্থনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের বাড়িতে ফিরে আসুক ফুটবল সম্রাট।








