ভারতীয় দলে কী এবার বোলিং কোচ হিসাবে আসতে পারেন অজিত আগরকর? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় দলে কী এবার বোলিং কোচ হিসাবে আসতে পারেন অজিত আগরকর। পরেশ মাম্বরে কী সরে যাবেন। বোর্ডের তরফে অবশ্য এমন কোনও কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। তবে শোনাযাচ্ছে ভারতীয় দলের কোনও এক অভিজ্ঞ ক্রিকেটার নাকি পরেশ মাম্বরের জায়গায় অজিত আগরকরকে বোলিং হিসাবে চাইছেন।

আরও পড়ুনঃ ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়তে চলেছে ডিএ, কবে থেকে জানুন

রবি শাস্ত্রীর আমলে ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন ভরত অরুণ। তাঁর আমলে টিম ইন্ডিয়া পেস বোলিংয়ে বিশ্বের অন্যতম সেরা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে। যদিও শাস্ত্রীর সঙ্গেই মেয়াদ শেষ হয়েছে ভরত অরুণের। তাঁর বদলে পরশ মাম্বরেকে বোলিং কোচ করা হয়।

কী এবার বোলিং কোচ হিসাবে আসতে পারেন অজিত আগরকর?

মাম্বরেকে বোলিং কোচ হিসাবে পছন্দ নয় টিম ইন্ডিয়ার এক প্রথম সারির তারকার। তিনি চান পরেশ মাম্বরের জায়গায় বোলিং কোচ হিসেবে আসুক অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগারকার। বোর্ড সূত্রে খবর, সামি,ভুবনেশ্বর, বুমরাদের পর নতুন পেসার তৈরি করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আর সেই জন্যই দরকার আগের কালের মত একজন অভিজ্ঞ প্রাক্তন তারকাকে।

কী এবার বোলিং কোচ হিসাবে আসতে পারেন অজিত আগরকর?

ভারতীয় দলে কী এবার বোলিং কোচ হিসাবে আসতে পারেন অজিত আগরকর? জল্পনা তুঙ্গে

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, তারকা ওই ক্রিকেটারের প্রস্তাব গুরুত্ব দিয়েই ভেবে দেখছে বিসিসিআই। আগরকরের পাশাপাশি আরও একজনের নাম ভেসে আসছে। তিনি হলেন জাহির খান । যদিও জাহির এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত