নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন খবর নিয়ে আসছে। হোলির আগেই ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়বে ডিএ৷ খুব সম্ভবত ১৮ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ্যভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তে স্থগিতাদেশ, ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট তলব


মনে করা হচ্ছে লেভেল ১-র কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১১,৮৮০ – ৩৭.৫৫৪ টাকা বেতন পেতে পারেন। লেভেল ১৩ কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ১,২৩,১০০ – ২,১৫,৯৯০ টাকা বেতন পেতে পারেন।
এবং লেভেল ১৪ কর্মীরা ১,৪৪,২০০- ২,১৮,২০০ টাকা বেতন পেতে পারেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ হারে ডিএ পান। ৩ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে ৩৪ শতাংশ ডিএ পাবেন কর্মীরা। বছরে দু’বার কর্মচারীদের মহার্ঘ্যভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার।
ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়তে চলেছে ডিএ, কবে থেকে জানুন
জানুয়ারি এবং জুলাই মাসের মধ্য বাড়তি টাকা পান কর্মীরা। ন্যূনতম বেতনের ওপর নির্ভর করে ডিএ-র পরিমাণ নির্ধারিত হয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থা ও অবসরপ্রাপ্ত কর্মীরাও একই হারে মহার্ঘ্যভাতা পাবেন।









