Cricket: লাভ জিহাদ নিয়ে বিতর্কিত পোস্ট ক্রিকেটার যশ দয়ালের, নিটিজেনদের কাছে ক্ষমা চাইলেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন তরুণ পেস বোলার যশ দয়াল। তবে এবার আর ২২ গজে পারফর্মেন্সের কারণে নয়। লাভ জিহাদ নিয়ে বিতর্কিত পোস্ট করায় বিপাকে পড়েছেন গুজরাট টাইটান্সের এই জোরে বোলার।

আরও পড়ুন:Josh Hazlewood: ফাইনালের আগেই ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন পেসার জশ হ্যাজেলউড

আইপিএলে গুজরাটের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিংর কাছে ল্যাজেগোবরে হতে হয়েছিল যশকে।এক ওভারে পাঁচ ছক্কা হজম করতে হয়েছিল যশকে রিঙ্কুর পাল্লায় পড়ে। এবার আবার নিজের ইনস্ট্রাগ্রাম স্টোরিতে বিতর্কিত পোস্ট করতেই লাইমলাইটে চলে এসেছেন ক্রিকেটার যশ দয়াল।

download 2 গুজরাট টাইটান্সের এই জোরে বোলার সম্প্রতি শাহবাদ ডায়েরি হত্যাকাণ্ড নিয়ে একটি পোস্ট করেছিলেন। ওই ঘটনায় সাক্ষী নামের ১৬ বছরের এক নাবালিকার ওপর লাগাতার ছুরির কোপ বসায় তার প্রেমিকা সাহিল খান। কুড়ি বারেরও বেশি বার তার শরীরে ওই ধারানো অস্ত্র নিয়ে আঘাতের পর পাথর দিয়ে তার মাথা থেঁতলে দেওয়া হয়। খাস  দেশের রাজধানী দিল্লিতে প্রকাশ্যে এই ঘটনা ঘটলেও পথচলতি কেউই প্রতিবাদ জানাননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাক্ষী। এই ‘লাভ জেহা’দ নিয়েই একটি পোস্ট করেছিলেন যশ। আর এই  পোস্ট থেকেই শুরু হয় যাবতীয় বিতর্ক।

Yash Dayal 2

নেটিজেনদের রোষের মুখে পড়েন যশ। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ড্যামেজ কন্ট্রোল করতে  পোস্টটি মুছে ফেলেন তিনি। তবে ততক্ষণে সেই স্টোরির স্ক্রিনশট নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে এতেও যশ দয়ালের বিরুদ্ধে ক্ষোভের আগুন এতটুকুও নেভেনি।

লাভ জিহাদ নিয়ে বিতর্কিত পোস্ট ক্রিকেটার যশ দয়ালের, নিটিজেনদের কাছে ক্ষমা চাইলেন

 লাভ জিহাদ নিয়ে বিতর্কিত পোস্ট ক্রিকেটার যশ দয়ালের, নিটিজেনদের কাছে ক্ষমা চাইলেন
লাভ জিহাদ নিয়ে বিতর্কিত পোস্ট ক্রিকেটার যশ দয়ালের, নিটিজেনদের কাছে ক্ষমা চাইলেন

নেটিজেনদের আবেগে আঘাত দেওয়ার জন্য ক্ষমাও চান তিনি। লেখেন, ‘স্টোরিটা ভুলবশত পোস্ট করার জন্য ক্ষমা চাইছি। হিংসা ছড়াবেন না। সকলের প্রতি এবং সমাজের সব সম্প্রদায়ের প্রতি আমার একইরকম শ্রদ্ধা রয়েছে।‘ তবে এতেও বিতর্ক পিছু ছাড়ছে না গুজরাট টাইটান্সের হয়ে খেলা ক্রিকেটারের। অন্যদিকে, অনেকে আবার তাঁকে আরও বেশি করে মন দিয়ে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন