IPL23: এবার যে ক্রিকেটাররা চোটের কারণে আইপিএল মিস করছেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে যাচ্ছে ৩১ মার্চ। আছে আর কয়েকটা দিন। ঘরোয়া লিগের এই আসরে দল পেয়েও শেষ পর্যন্ত মাঠে নামা হচ্ছে না ক্রিকেট বিশ্বের অনেক একাধিক তারকা ক্রিকেটারের। এই তালিকায় আছে আছেন, জাসপ্রিত বুমরাহ, ঋষভ পান্ত কিংবা কাইল জেমিসনের মতো তারকারা।

আরও পড়ুনঃ আইপিএলে কটা ম্যাচ খেলতে পারবেন রোহিত কোহেলিরা? নির্দেশ পাঠাল বোর্ড

সদ্য শেষ হয়ে যাওয়া বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময়ে পেশীতে চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর তারকা ক্রিকেটার উইল জ্যাকস আইপিএল থেকে ছিটকে গেছেন। অন্য দিকে বুমরাহ এখনও তাঁর পিঠের চোট কাটিয়ে ফিট হয়ে উঠতে পারেননি। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে।

13 16
এবার যে ক্রিকেটাররা চোটের কারণে আইপিএল মিস করছেন

আইপিএলের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ত তো গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ফিট হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। এদিকে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, পিঠের চোটের কারণে শ্রেয়স আইয়ারও আইপিএল থেকে দূরে সরে গেছেন।

14 15
এবার যে ক্রিকেটাররা চোটের কারণে আইপিএল মিস করছেন

এ দিকে মুম্বাই ইন্ডিয়ান্সের ঝাই রিচার্ডসনও টুর্নামেন্ট মিস করতে চলেছেন। কারণ সম্প্রতি তাঁর হ্যামস্ট্রিং সমস্যার কারণে একটি অস্ত্রোপচার হয়েছে। ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারস্টোও ২০২২ সালের সেপ্টেম্বরে একটি গলফ দুর্ঘটনার কবলে পড়েছিলেন। চোটের কারণে তারও অস্ত্রোপচার করাতে হয়। এই ইংলিশ তারকাকে পঞ্জাব কিংস আদৌ পাবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

এবার যে ক্রিকেটাররা চোটের কারণে আইপিএল মিস করছেন

15 17

চেন্নাই সুপার কিংসের কাইল জেমিসন পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের সঙ্গে লড়াই করছেন এবং তিনিও আইপিএলের আসন্ন মৌসুম মিস করবেন। তাছাড়া কলকাতার নাইট রাইডার্স এর প্রসিদ কৃষ্ণাও ইনজুরির কারণে এবার আইপিএলের বাইরে। তাছাড়া নীতিশ রানাকে নিয়েও সংশয় দেখা দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত