Josh Hazlewood: ফাইনালের আগেই ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন পেসার জশ হ্যাজেলউড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৭ জুন শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। আইপিএল চলাকালীন চোট পেয়েছিলেন তিনি। তবু আশা করা যাচ্ছিল ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ম্যাচ ফিট হয়ে ওঠার আর কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: বনগাঁতে বোমা বিস্ফোরণে মৃত ১ কিশোর, শূন্য হয়ে গেল মায়ের কোল!

তাঁর জায়গায় স্কোয়াডে ঢুকলেন মাইকেল নেসের। ফাইনাল থেকে ছিটকে গেলেও অ্যাশেজ সিরিজের দলে রয়েছেন হ্যাজেলউড। অজি নির্বাচক প্রধান জর্জ বেইলি রবিবার জানিয়েছেন, আসন্ন অ্যাশেজ সিরিজের কথা মাথায় রেখেই হ্যাজেলউডকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

1 5

বছরের শুরুতে গোড়ালির চোটেই বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে পারেননি তিনি। আরসিবি স্কোয়াডে থাকলেও তাঁকে মাঠে দেখা যায়নি। যাবতীয় প্রস্তুতি নেওয়া সত্ত্বেও টেস্টের খেতাবি লড়াইয়ে নামতে পারবেন না হ্যাজেলউড।তারকা পেসারের ছিটকে যাওয়ার খবর প্রকাশ করে বেইলি জানিয়েছেন,

3 2
ফাইনালের আগেই ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন পেসার জশ হ্যাজেলউড

“প্রায় সুস্থ হয়ে উঠেছিল হ্যাজেলউড। খেলার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছিল ওকে। কিন্তু আগামী দিনে অস্ট্রেলিয়ার ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। তাই একটা ম্যাচের কথা ভেবে ওকে নিয়ে ঝুঁকি নেওয়া যায় না।”

ফাইনালের আগেই ধাক্কা অজি শিবিরে, ছিটকে গেলেন পেসার জশ হ্যাজেলউড

2 4

এদিকে ভারতীয় দলের তুরুপের তাস হিসেবে মহম্মদ শামিকে বাছলেন পন্টিং। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘পান্টার’ বলেন, ভারতকে জিততে হলে শামিকে এগিয়ে আসতে হবে এবং ওর খেলা অন্য পর্যায়ে নিয়ে যেতে হবে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের সঙ্গে কথা বললেই জানা যাবে, শামি কত ভালো বোলার তা ওরা বোঝে। সে নতুন বল হোক কিংবা পুরনো, ভারতে হোক কিংবা অস্ট্রেলিয়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন