আসন্ন উপনির্বাচনে চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, জোট এখন ইতিহাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালই ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধোপাধ্যায়। এছাড়াও মুর্শিদাবাদের যে দুটি আসনে বিধানসভা নির্বাচন বাকি ছিল, সেই কেন্দ্র গুলিরও ফল ঘোষণা হয় গতকাল। কংগ্রেসের একদা গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদের দুই কেন্দ্র  সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল। কার্যত নোটার সাথে লড়াই করে কোনমতে তৃতীয় স্থান ধরে রাখে বামেরা। তারপরেই আজ আসন্ন উপনির্বাচনে চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, জোট এখন ইতিহাস।

আরও পড়ুনঃজামিন হল না শাহরুখ পুত্রের, ৭ অক্টোবর পর্যন্ত NCB হেফাজতে আরিয়ান।

এদিকে ভবানীপুর উপনির্বাচনে বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসকে কংগ্রেস সমর্থন করেনি, পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কে সমর্থনের বার্তা দিয়েছিলেন অধীর চৌধুরী। সেই কারনেই আসন্ন ৪ কেন্দ্রের উপনির্বাচনে হয়ত কংগ্রেস শিবিরের উপর আস্থা রাখছে না বাম শিবির। তাই জোটের অন্যান্য দল গুলির সঙ্গে কোনো আলোচনা না করেই নিজেদের মত করে ৪ টি আসনে প্রার্থী ঘোষণা করল আলিমুদ্দিন।

রবিবার ভবানীপুর সহ তিন উপনির্বাচনে জয়ের পরেই ৩০ অক্টোবর আসন্ন ৪ আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার সকালেও চার আসনের প্রার্থীদের নাম ঠিক করে উঠতে পারেনি বিজেপি। এদিকে প্রার্থী ঘোষণা করে আপাতত লড়াইতে দ্বিতীয় স্থানে থাকল বামফ্রন্ট। দিনহাটা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়াই করতে চলেছেন আব্দুর রউফ।

গোসাবা কেন্দ্র থেকে আরএসপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে অনিল চন্দ্র মণ্ডলকে এবং নদিয়ার শান্তিপুরে সিপিআইএমের টিকিট দেওয়া হয়েছে সৌমেন মাহাতো। পাশাপশি খড়দায় লড়বেন সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস। উল্লেখ্য বাম আন্দোলনের অন্যতম তরুন নেতা দেবজ্যোতি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লরাই করেছিলেন এই একই কেন্দ্রে।

আসন্ন উপনির্বাচনে চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, জোট এখন ইতিহাস।

আসন্ন উপনির্বাচনে চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, জোট এখন ইতিহাস।
আসন্ন উপনির্বাচনে চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, জোট এখন ইতিহাস।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত